বাংলা উইকিপিডিয়ার সম্মেলন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হয়েছে অনলাইনে বাংলা ভাষায় সবচেয়ে সমৃদ্ধ বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার প্রথম সম্মেলন। ‘প্রথম বাংলা উইকিপিডিয়া অসম্মেলন ২০১২’ নামে এ আয়োজন হয়েছে চট্টগ্রামের ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) প্রাঙ্গণে।দুই দিনের সম্মেলনে ছিল বাংলা উইকিপিডিয়া নিয়ে নানা আয়োজন। গত শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সঙ্গে নিজেদের এগিয়ে যেতে হবে। নানা ধরনের প্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে আমাদের শত বছরের জ্ঞান সংরক্ষণ করতে হবে। সে ক্ষেত্রে বাংলা উইকিপিডিয়া আমাদের সাহায্য করবে।’ এ সময় বক্তব্য দেন আইইউবির চট্টগ্রাম শাখার সমন্বয়ক এম নুরুজ্জামান, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন, উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসানসহ অনেকে। অনুষ্ঠানে বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাট ও প্রশাসক রাগীব হাসানের লিখিত বক্তব্য পড়ে শোনানো হয় এবং অসম্মেলন উপলক্ষে উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্যু গার্ডনারের দেওয়া ভিডিও বক্তব্য প্রচার করা হয়।উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, মোবাইল ও কম্পিউটারে বাংলা লিখনবিষয়ক কর্মশালা, উইকিপিডিয়া-বিষয়ক কর্মশালা, উইকিপিডিয়া ও সামাজিক যোগাযোগবিষয়ক মুক্ত সেমিনার। গতকাল অনুষ্ঠিত হয় মুক্ত দর্শন ও উন্নয়নবিষয়ক মুক্ত সেমিনার ও গণ আড্ডা। এতে উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমিন হক। এ ছাড়া বিকেলে সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। এ আয়োজনে ছল বইমেলা, ডিজিটাল আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন। —নুরুন্নবী চৌধুরী, চট্টগ্রাম থেকে ফিরে