বাংলা উইকিপিডিয়ার সহায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায় (http://bn.wikipedia.org) রয়েছে নানা বিষয়ে নিবন্ধ। এতে ইচ্ছে করলে যে কেউ যুক্ত করতে পারেন নতুন নিবন্ধ আবার এতে থাকা নিবন্ধে তথ্যও যোগ করতে পারবেন। নতুনদের সুবিধার্থে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘বাংলা উইকিপিডিয়া সহায়িকা’। এতে উইকিপিডিয়া কী, কীভাবে সম্পাদনা করতে হয়—এসব বিষয়ে চিত্রসহ বিস্তারিত আলোচনা রয়েছে। মুদ্রিত প্রকাশনার পাশাপাশি প্রকাশনাটি http://bdosn.org/downloads/view.download/10/23 ঠিকানা থেকে নামানো যাবে। —বিজ্ঞপ্তি