বাংলা উইকিপিডিয়ায় নতুন ডিজাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া (http://bn.wikipedia.org) প্রধান পাতার ডিজাইনে পরিবর্তন করা হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বাংলা উইকিপিডিয়ার নতুন প্রধান পাতা চালু হয়েছে। অনেক দিন ধরেই এ পাতার পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। পরবর্তী সময়ে নতুন প্রধান পাতার ডিজাইন শুরু হয় এবং এর মধ্যে একাধিক ডিজাইন থেকে একটি নির্বাচন করা হয়।পরে নানা পরামর্শ অনুযায়ী নতুন সুবিধা যোগ করার পর নতুন পাতাটি নির্বাচিত করা হয়। নতুন এই প্রধান পাতায় এবার নির্বাচিত নিবন্ধের সঙ্গে ভালো নিবন্ধগুলোও যোগ করা হয়েছে। সে সঙ্গে আপনি জানেন কী, ভালো নিবন্ধ ও নির্বাচিত নিবন্ধে র‌্যানডম সুইচিং চালু করা হয়েছে, তাতে প্রতিবার খুললেই নতুন আলাদা নিবন্ধ-তথ্য আসবে। —নিজস্ব প্রতিবেদক