বাংলা উইকির নতুন প্রশাসক নুরুন্নবী চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুন্নবী চৌধুরী
নুরুন্নবী চৌধুরী

ইন্টারনেটে বাংলা ভাষার জনপ্রিয় বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার (http://bn.wikipedia.org) ১৩তম প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুন্নবী চৌধুরী। গতকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব পেয়েছেন তিনি।বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া কমন্সসহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পে ২০০৮ সাল থেকে কাজ করছেন নুরুন্নবী। বাংলা উইকিপিডিয়াতে নতুন নতুন নিবন্ধ যোগ বা সম্পাদনা করার পাশাপাশি এর কার্যক্রম সম্প্রসারণ করতেও নিয়মিতভাবে কর্মশালা ও সেমিনার পরিচালনা করেন তিনি।
প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর নুরুন্নবী চৌধুরী প্রথম আলোকে জানান, মূলত প্রশাসকেরা উইকিপিডিয়ার প্রশাসন ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন। নিবন্ধ তৈরি করা, সম্পাদনা—এসব কাজ সাধারণ ব্যবহারকারীরাই করে থাকেন। তাঁদের সহযোগিতা, বিশেষ করে উইকিপিডিয়ার নিয়মনীতি ও শৃঙ্খলা রক্ষায় কাজ করেন প্রশাসকেরা। নতুন দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন বিষয়কে তুলে ধরার ব্যাপারে কাজ করবেন বলেও জানান তিনি। বর্তমানে প্রথম আলো ব্লগের সঞ্চালক হিসেবে কাজ করছেন নুরুন্নবী চৌধুরী।বাংলা উইকিপিডিয়ায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সামরিক বাহিনী, বাংলাদেশের মুক্তিযোদ্ধা ইত্যাদি বিষয়সংশ্লিষ্ট নিবন্ধ, আনুষাঙ্গিক পাতা তৈরি ও মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশে ওপেন নলেজ ফাউন্ডেশনের দূত।তিনি নানা কাজে মুক্ত সফটওয়্যার ও বাংলা উইকিপিডিয়া কী এবং কেন নামে প্রকাশিত দুটি বইয়ের লেখক।
মো. রাফাত জামিল