বাংলা বই পড়ার অ্যাপ্লিকেশন 'বই পোকা'

স্মার্টফোনে বাংলা বই পড়তে পারবেন ‘বই পোকা’ নামের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে। অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান মোবিওঅ্যাপ এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে।
অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিনামূল্যের এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বই পড়া যাবে। অ্যাপ্লিকেশনটিতে বুকমার্ক, হাইলাইটার, আন্ডারলাইন, এনোটেশন, পেজ জাম্প, বুক রেটিং এর মত ফিচার রয়েছে যা স্মার্টফোনে বই পড়তে সুবিধা দেবে।
অ্যাপটি ব্যাবহার কারীরা তাদের নিজস্ব পিডিএফ বইয়ের সংগ্রহ খুলতে পারবেন এবং সামাজিক যোগাযোগের সাইটগুলোতে বন্ধুদের সঙ্গে শেয়ার করার সুবিধাও রয়েছে।
প্রকাশক ও লেখকদের মেধাসত্ব ও রয়্যালটি রক্ষার্থে এবং পাইরেসি ঠেকাতে অ্যাপ্লিকেশনটিতে বিশেষ নিরাপত্তা যুক্ত হয়েছে।
বইপোকা" অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক https://play.google.com/store/apps/details?id=com.mobioapp.paidpdf