বাংলা: বীরশ্রেষ্ঠ রুহুল আমিন শহীদ হন ১০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন

সঠিক উত্তরটি খাতায় লেখ  অংশ-৮
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তর লিখতে হবে।
৭. বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
১৫. আবদুর রউফের গ্রামের নাম কী?
ক. বোয়ালমারি খ. সালামতপুর গ. মহেশখালী ঘ. রুপশা
উত্তর: খ. সালামতপুর
১৬. কত তারিখে পাকিস্তানি নৌ-সেনাদের সঙ্গে মুন্সী আবদুর রউফের যুদ্ধ হয়?
ক. একাত্তরের ৫ সেপ্টেম্বর খ. একাত্তরের ৮ এপ্রিল
গ. একাত্তরের ৮ জুলাই ঘ. একাত্তরের ৫ ডিসেম্বর
উত্তর: খ. একাত্তরের ৮ এপ্রিল
১৭. মুন্সী আবদুর রউফ কত তারিখে মারা যান?
ক. ৮ এপ্রিল ১৯৭১ খ. ৫ সেপ্টেম্বর ১৯৭১
গ. ১০ ডিসেম্বর ১৯৭১ ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে
উত্তর: ক. ৮ এপ্রিল ১৯৭১ সালে
১৮. পাকিস্তানি নৌ-সেনারা কয়টি স্পিডবোট নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে?
ক. ২টি খ. ৫টি গ. ৭টি ঘ. ৯টি উত্তর: গ. ৭টি
১৯. মুক্তিযুদ্ধকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন রণতরিতে ছিলেন?
ক. পদ্মা খ. ঈগল গ. পলাশ ঘ. পাভেল উত্তর: গ. পলাশ
২০. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন জাহাজ থেকে নদীতে ঝাঁপ দেন? ক. বিএনএস পদ্মা খ. বিএনএস পলাশ
গ. বিএনএস শাপলা ঘ. বিএনএস যমুনা
উত্তর: খ. বিএনএস পলাশ
২১. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আত্মরক্ষার জন্য যুদ্ধের সময় কোন নদীতে ঝাঁপ দিয়েছিল?
ক. সুরমা নদী খ. তিতাস নদী গ. পদ্মা নদী ঘ. ভৈরব নদী
উত্তর: ঘ. ভৈরব নদী
২২. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কীভাবে শহীদ হন?
ক. পাকিস্তানি সৈন্যদের হাতে খ. রাজাকারদের হাতে
গ. জাহাজ ডুবে ঘ. বোমার আঘাতে
উত্তর: খ. রাজাকারদের হাতে।
২৩. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কবে শহীদ হন?
ক. ৮ এপ্রিল ১৯৭১ সালে খ. ১০ ডিসেম্বর ১৯৭১ সালে
গ. ১৬ ডিসেম্বর ১৯৭১ ঘ. ১০ নভেম্বর ১৯৭১
উত্তর: খ. ১০ ডিসেম্বর ১৯৭১ সালে
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মো. মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক