বাংলা ব্লগ দিবস নিয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে বাংলা লেখার ক্ষেত্র হিসেবে বাংলা ব্লগ বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বর্তমানে নানা ধরনের বিষয় নিয়ে ব্লগে চলে নানা ধরনের আলোচনা। বাংলা ব্লগের বিষয়টি তুলে ধরতে ২০০৯ সাল থেকে প্রতিবছর ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করা হচ্ছে। চলতি বছর তৃতীয় বারের মতো এ দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারনেটে প্রথম বাংলা ব্লগ সামহোয়্যারইন ব্লগ কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সামহোয়ারইন ব্লগের (www.somewhereinblog.net) আরিল্ড কৌক্কোরহৌগ এবং সৈয়দা গুলশনা ফেরদৌস, প্রথম আলো ব্লগের (www.prothom-aloblog.com) সঞ্চালক নুরুন্নবী হাছিব, বিডিনিউজ ব্লগের (http://blog.bdnews24.com) কৌশিক আহমেদ এবং আইরিন সুলতানা, আমরা বন্ধু (www.amrabondhu.com) ব্লগের টুটুল চৌধুরী, ব্লগার অন্যমনস্ক শরৎ, ব্লগার লাস্ট সামুরাই, রিয়াজ উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় কীভাবে ব্লগ দিবসটি পালিত হবে, এতে কী কী আয়োজন থাকবে, সেসব নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ব্লগ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘গণজাগরণে সোশ্যাল মিডিয়া ও সাইবার আইন।’ —নিজস্ব প্রতিবেদক