বাংলা ব্লগ দিবসে নানা আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ব্লগারদের উদ্যোগে পালিত হচ্ছে ‘বাংলা ব্লগ দিবস’। পঞ্চমবারের মতো আয়োজিত এ দিবসে আজ থাকছে নানা আয়োজন। আছে১০টি শহরে অংশগ্রহণমূলক অনুষ্ঠান। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবারে বাংলা ব্লগ দিবসে বড় কোনো সমাবেশকরা হচ্ছে না। তবে ঢাকার বিভিন্ন এলাকায় ব্লগাররা দলবদ্ধভাবেও বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। সামহোয়ারইন ব্লগের হেড অব অ্যালায়েন্স সৈয়দা গুলশান ফেরদৌস জানান, নানা আয়োজনের পরিকল্পনা থাকলেও দেশের সার্বিক অবস্থার কারণে আমাদের অনেক আয়োজন স্থগিত করা হয়েছে। তবে এলাকাভিত্তিক ব্লগাররা নিজেদের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান করবেন। পাশাপাশি দেশের বাইরেও বাংলা ব্লগ দিবসের আয়োজন থাকছে। —নিজস্ব প্রতিবেদক