বাংলা ব্লগ প্রতিযোগিতার ভোট গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির ডয়েচে ভেলে আয়োজিত সেরা ব্লগ প্রতিযোগিতার অনলাইন ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার এ প্রতিযোগিতায় ১৭টি বিভাগে ১১টি ভাষায় মোট ১৮৭টি ব্লগ এবং ওয়েবসাইট মনোনয়ন পেয়েছে। এবারের এই প্রতিযোগিতা এবং ডয়েচে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরামের মূল বিষয় হচ্ছে ‘জনশিক্ষা ও সংস্কৃতি’। প্রতিযোগিতায় বাংলা, ইংরেজি, চীনা, আরবিসহ বিভিন্ন ভাষায় ব্লগ রয়েছে। বাংলা ভাষায় এবার ছয়টি ব্লগ মনোনয়ন পেয়েছে। এগুলো হচ্ছে সেরা ব্লগ ক্যাটাগরিতে সাবরিনা সুলতানার ব্লগ, সমাজকল্যাণে প্রযুক্তির সেরা ব্যবহার ক্যাটাগরিতে অজানা ইনফরমেশন, সেরা সামাজিক আন্দোলন ক্যাটাগরিতে আসিফ মহিউদ্দিনের বাংলা ব্লগ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ক্যাটাগরিতে আবু সুফিয়ানের ব্লগ এবং সেরা ভিডিও চ্যানেল ক্যাটাগরিতে বাংলা শেখা, বিশেষ বিভাগ জনশিক্ষা ও সংস্কৃতি ক্যাটাগরিতে গুণীজন। পছন্দের ব্লগারকে ভোট দেওয়া যাবে www.thebobs.com/bengali ঠিকানায় গিয়ে। ভোট দেওয়ার ক্ষেত্রে টুইটার, ফেসবুক বা ওপেন আইডি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। ভোট দেওয়ার শেষ তারিখ ২ মে। —নিজস্ব প্রতিবেদক