বাংলা সংস্করণ চালু করল কারমুডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারমুডির লোগো
কারমুডির লোগো

আনুষ্ঠানিকভাবে বাংলা সংস্করণ চালু করেছে অনলাইনে গাড়ি কেনাবেচার জনপ্রিয় ওয়েবসাইট কারমুডি ডটকম।

কারমুডি কর্তৃপক্ষের ভাষ্য, বাংলা সংস্করণ চালু হওয়ায় এখন থেকে যে কেউই তাদের ওয়েবসাইটে বাংলা ভাষায় গাড়ি কেনা-বেচার তথ্য জানতে পারবেন। কারমুডির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে কারমুডি ডটকমের ব্যবস্থাপনা পরিচালক জ্যাকব গিলম্যান জানিয়েছেন, ‘বাংলাদেশে অনলাইনে পণ্য কেনা-বেচা বাড়ছে। ক্লাসিফায়েড বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম হিসেবে বাংলাভাষাতেও গাড়ি কেনা-বেচার তথ্য এখন কারমুডিতে পাওয়া যাবে। বাংলাদেশে মানুষের সুবিধার কথা ভেবে বাংলা সংস্করণ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।’

ভবিষ্যতে অনলাইনে গাড়ি কেনাবেচার ক্ষেত্রে আরও উন্নত সুবিধা দেওয়ার কথাও জানান জ্যাকব গিলম্যান। উল্লেখ্য, ই-কমার্সভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান রকেট ইন্টারনেটের একটি উদ্যোগ এই কারমুডি ডটকম ডটবিডি (carmudi.com.bd)। ২০১৩ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে এই প্রতিষ্ঠানটি।