বাংলা সংস্করণে পড়া যাচ্ছে গুগল নিউজ

বাংলায় গুগলের সংবাদসেবা
বাংলায় গুগলের সংবাদসেবা

গুগল সংবাদসেবার মাধ্যমে বাংলাদেশের অনলাইনভিত্তিক সাইটগুলোর খবর পড়ার সুযোগ করে দিচ্ছে গুগল। গুগলের সংবাদসেবায় ‘বাংলাদেশ’ সংস্করণ যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

গুগলের (http://news.google.com.bd/) লিংক থেকে এখানে যাওয়া যাবে। গুগলের এই বাংলা সংবাদসেবায় সেরা খবর, বিশ্ব, বাংলাদেশ, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন ও খেলাধুলা বিভাগ রয়েছে। এ ছাড়াও আবহাওয়া ও সর্বাধিক জনপ্রিয় খবরগুলোও প্রদর্শন করছে গুগল। গুগল কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও আজ বুধবার থেকে সাইটটিতে দেশের শীর্ষ সংবাদপত্র ও ব্লগের প্রধান খবরগুলো একত্রে দেখা যাচ্ছে। গুগল নিউজ সাইটে গিয়ে বাংলাদেশ সংস্করণটি নির্বাচন করে দিলেই এখন বাংলায় খবরগুলো পাওয়া যাবে।