বাংলা সিনেমার প্রভাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেবেলায় বাংলা সিনেমায় মদ খাওয়ার দৃশ্য দেখলেই মা-বাবাকে জিজ্ঞেস করতাম, ‘ওরা বোতলে করে কী খাচ্ছে?’ আমার শিশুমনে কোনো খারাপ প্রভাব যেন না পড়ে, সে জন্য মা-বাবা বোতলের সেই তরল পদার্থকে মদ না বলে কোল্ডড্রিংক্স বলতেন। আরেকটু বড় হওয়ার পর আবিষ্কার করলাম, আমার মা-বাবা ও আশপাশের মানুষেরা যেটাকে কোল্ডড্রিংক্স বলেন, সিনেমায়
সেটাকে মদ বলে ডাকা হয়। তার মানে, আমার কাছে ‘যাহাই মদ তাহাই কোল্ডড্রিংক্স’। একদিন আমার এক বড় ভাইয়ের বিয়েতে গেলাম। খাওয়া-দাওয়ার পর সবাইকে কোল্ডড্রিংক্স দেওয়া হলো। একে একে সবাইকে দেওয়ার পর আমাকেও দিতে এল। ঠিক সে সময় ফিল্মি ভাষা প্রয়োগের একটা খায়েশ জাগল আমার মনে! বেশ নাটকীয়ভাবে বললাম, ‘আমি মদ খাই না, আমাকে এটা দিয়েন না!’