বাংলা সিনেমার স্ক্রিপ্ট রাইটার ভার্সন
মিস্টার আনোয়ার হোসেন। তাঁর আর্থিক অবস্থা বেশি ভালো না। গতকাল ছিল তাঁর একমাত্র মেয়ের বিয়ে। মেয়ের নাম বর্ষা। বর্ষার বিয়ে হচ্ছে চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার চৌধুরীর একমাত্র ছেলে হূদয়ের সঙ্গে। হূদয় বিরাট বড়লোক মানুষ। কবুল-টবুল বলে বিয়ে শেষ হয়ে যাওয়ার পর হূদয় সাহেব যখন বর্ষাকে নিয়ে যাচ্ছিলেন, তখনই আনোয়ার হোসেন সাহেবের বুকে ব্যথা হয় প্রচণ্ড। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর লুটিয়ে পড়া দেখে তাঁর মেয়ে বর্ষা ‘বাবাআআআআ’ বলে তাঁর কাছে ছুটে যায়। বর্ষার দেখাদেখি হূদয়ও ছুটে যায়।
আনোয়ার হোসেন সাহেব তখন ঘামছিলেন। বুকে ব্যথা তাঁর হাতের দিকে ছড়িয়ে যাচ্ছিল। তিনি সেদিকে পাত্তা না দিয়ে মেয়ে আর মেয়ের জামাইয়ের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছিলেন। তাঁদের কথোপকথন নিম্নরূপ:
আনোয়ার হোসেন: মা আমার
বর্ষা: বাবাআআআআআ
আনোয়ার হোসেন: হূদয়! বাবা আমার...
হূদয়: বাবাআআআ
আনোয়ার হোসেন: আমার সময় শেষ
বর্ষা: বাবাআআআ, তোমাকে মরতে দেব না...
আনোয়ার হোসেন: আমার সময় শেষ। আমাকে বাঁচাতে পারবে না।
বর্ষা: বাবাআআআ
আনোয়ার হোসেন তখন হূদয় আর বর্ষার হাত মিলিয়ে দিয়ে হূদয়কে বলেন, ‘আমার মেয়েটাকে দেখে রাখো।’
তারপর আনোয়ার হোসেনের আর কিছু মনে নেই।