বাংলা হিসাবরক্ষণ সফটওয়্যার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা ভাষায় হিসাবরক্ষণ সফটওয়্যার তৈরি করেছে এইট পিয়ার্স সলিউশন্স লিমিটেড। ‘হালখাতা’ নামের এই সফটওয়্যারে তাৎক্ষণিক হিসাব-নিকাশ, লাভ-ক্ষতি, দেনা-পাওনার ফলাফল পাওয়া যাবে। সহজ বাংলা ইন্টারফেস ব্যবহার করা হয়েছে হালখাতায়। সফটওয়্যারটির সুবিধাগুলোর মধ্যে আছে কোনো প্রতিষ্ঠানের হিসাব ও খতিয়ান তৈরি, দেনা-পাওনার হিসাব রাখা, মেমো প্রিন্ট করা, গুদামে নির্দিষ্ট পণ্যের পরিমাণ দেখা ইত্যাদি। ওয়েব: www.halkhatabd.com।
বিজ্ঞপ্তি