বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

বহুনির্বাচনী প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
২৭। ‘বাবু কহে হেসে বেটা সাধু বেশে’ এখানে ‘দুই বিঘা জমি’ কবিতার জমিদারের যে দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে তা হলো—
ক. ঘৃণা খ. অবজ্ঞা
গ. লাঞ্ছনা ঘ. বঞ্চনা
সঠিক উত্তর: খ. অবজ্ঞা
২৮। ১ বিঘায় কত বর্গফুট?
ক. ১৩৩৪ খ. ১৪৪০
গ. ১৪৪০০ ঘ. ১৫৩৩৪
সঠিক উত্তর: গ. ১৪৪০০

২৯। ‘আবার আসিব ফিরে’ কবিতায় প্রকাশ পেয়েছে—
ক. বাংলাদেশের প্রকৃতি ও মানুষ
খ. বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ
গ. কবির বিষণ্নতার প্রতীকী চিহ্ন
ঘ. বিধৃত গ্রাম্য বাংলার চির শ্যামল ছবি
সঠিক উত্তর: ক. বাংলাদেশের প্রকৃতি ও মানুষ
৩০। খলিফা বালকদের খেলা থেকে কী শিখেছিলেন?
ক. শাস্তি প্রদানের কৌশল
খ. বিচার করার কৌশল
গ. সত্য উদ্ঘাটনের কৌশল
ঘ. রায় দেওয়ার কৌশল
সঠিক উত্তর: গ. সত্য উদ্ঘাটনের কৌশল
৩১। কাজি কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি
ঘ. উর্দু ঘ. ইংরেজি
সঠিক উত্তর: ক. আরবি
৩২। নাজিম কলসির মুখ খুলছিল কেন?
ক. সোনার মোহরগুলো নিতে
খ. জলপাই নিতে
গ. কৌতূহলের বশবর্তী হয়ে
ঘ. লোভের বশবর্তী হয়ে
সঠিক উত্তর: খ. জলপাই নিতে
৩৩। রাজকুমার কাকে তার পাশে বসালেন?
ক. ফাদার এন্ড্রু খ. টম ক্যান্টি
গ. হাটফোর্ড
ঘ. মিলস হেনডেন
সঠিক উত্তর: ঘ. মিলস হেনডেন
৩৪। রাজকুমার গেটের বাইরে যাওয়ার পর দারোয়ান যা করল—
ক. অপমান করল
খ. পদাঘাত করল
গ. কষে চড় দিল ঘ. সালাম দিল
সঠিক উত্তর: গ. কষে চড় দিল
৩৫। রবির বাবার সঙ্গে ক্যান্টির বাবার মিল লক্ষ করা যায়—
ক. উভয়েই শিক্ষিত
খ. উভয়েই বেকার
গ. উভয়েই নিষ্ঠুর
ঘ. উভয়েই বেহিসাবি
সঠিক উত্তর: গ. উভয়েই নিষ্ঠুর
৩৬। ক্রুশোকে নিয়ে বাবার কী ইচ্ছে ছিল?
ক. ওকালতি করুক খ. ব্যবসা করুক
গ. পর্যটক হউক
ঘ. নাবিক হউক
সঠিক উত্তর: ক. ওকালতি করুক
৩৭। ‘এগুলো মাড়াই করবে কীভাবে’—‘এগুলো’ কী?
ক. গম ও যব খ. ধান ও গম
গ. ধান ও যব ঘ. যব ও ভুট্টা
সঠিক উত্তর: গ. ধান ও যব
৩৮। ফ্রাইডে কে ছিল?
ক. রবিনসনের ভৃত্য
খ. রবিনসনের বন্ধু
গ. পর্তুগিজ ভদ্রলোক
ঘ. ইংরেজ ভদ্রলোক
সঠিক উত্তর: ক. রবিনসনের ভৃত্য
৩৯। রবিনসন কত বছর পর দেশের মাটিতে পা রেখেছিলেন?
ক. ৩০ খ. ৩২
গ. ৩৪ ঘ. ৩৫
সঠিক উত্তর: ঘ. ৩৫।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা