বাংলা ১ম পত্র

গদ্য
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
রচনার শিল্পগুণ
১৫. মনের ভাব ঠিক ব্যক্ত হয় কিসের কারণে?
ক. সরলতার খ. সংস্কৃত শব্দের
গ. অর্থব্যক্তির ঘ. প্রাঞ্জলতার
সঠিক উত্তর: গ. অর্থব্যক্তির
১৬. যেকোনো লেখা বৃথা হয়ে যায় কোন গুণের অনুপস্থিতিতে?
ক. অর্থব্যক্তি খ. প্রাঞ্জলতা
গ. সুভাষণ ঘ. বাগ্ধারা
সঠিক উত্তর: খ. প্রাঞ্জলতা
১৭. ‘ইশতিহার’ শব্দের কী নেই?
ক. অর্থ খ. লৌকিকতা
গ. অর্থের গোল ঘ. যোগ্যতা
সঠিক উত্তর: গ. অর্থের গোল
১৮. কোনটিতে ‘হিন্দু জাতি’ অর্থে প্রয়োগ হয়েছে?
ক. কৈবর্ত খ. আর্য গ. সেমীয় ঘ. তুরানি
সঠিক উত্তর: ক. কৈবর্ত।
১৯. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের ভাষা কোন রীতির?
ক. সাধু খ. চলিত গ. মিশ্র ঘ. আঞ্চলিক
সঠিক উত্তর: ক. সাধু
২০. ‘শিল্পগুণ’-এর ব্যাসবাক্য কোনটি?
ক. শিল্প ও গুণ খ. শিল্পসম্বন্ধীয় গুণ
গ. শিল্পমানসম্পন্ন ঘ. শিল্পীর গুণ
সঠিক উত্তর: খ. শিল্পসম্বন্ধীয় গুণ
২১. অনেকে কোন শব্দ ব্যবহার করতে চাইবেন?
ক. ইশতিহার খ. বিজ্ঞপ্তি গ. বিজ্ঞাপন ঘ. সমন
সঠিক উত্তর: গ. বিজ্ঞাপন
২২. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে প্রাবন্ধিক কী আলোচনা করেছেন?
ক. বীররস খ. শান্তরস
গ. সংস্কৃত শব্দ ঘ. শিল্পগুণ
সঠিক উত্তর: ঘ. শিল্পগুণ
২৩. একটা রচনার সার্থক মূল্যায়ন হয় কিসের ওপর ভিত্তি করে?
ক. বিষয়বস্তু খ. চরিত্র গ. উপস্থাপনা ঘ. পরিধি
সঠিক উত্তর: গ. উপস্থাপনা
২৪. একসময় লেখকদের কোন প্রকার শব্দ প্রয়োগে প্রতিজ্ঞা ছিল?
ক. আরবি খ. ফারসি গ. বাংলা ঘ. সংস্কৃত
সঠিক উত্তর: ঘ. সংস্কৃত
২৫. ‘ঊন বর্ষায় দুনো শীত’-এর অর্থ কী?
ক. যেবার বৃষ্টি কম হয়, সেবার শীত বেশি হয়
খ. যেবার বৃষ্টি বেশি হয়, সেবার শীত বেশি হয়
গ. যেবার বৃষ্টি কম হয়, সেবার শীত কম হয়
ঘ. যেবার বৃষ্টি বেশি হয়, সেবার শীত কম হয়
সঠিক উত্তর: ক. যেবার বৃষ্টি কম হয়, সেবার শীত বেশি হয়
২৬. বাক্য কখন জটিল হয়?
ক. বাক্য সংস্কৃত ও জটিল শব্দ ব্যবহার করা হলে
খ. একটি বাক্যকে অনেক বাক্যে ভাগ করা হলে
গ. বাক্যে দুরূহ ও জটিল শব্দ ব্যবহার করা হলে
ঘ. অনেক বাক্য একত্র জড়িত করা হলে
সঠিক উত্তর: ঘ. অনেক বাক্য একত্র জড়িত করা হলে।
অপূর্ব ক্ষমা
১. হজরত ইমাম হাসানকে (রা.) বিষ দিয়েছিলেন কে?
ক. জয়নব খ. হাসনাবানু গ. কাসেম ঘ. জায়েদা
সঠিক উত্তর: ঘ. জায়েদা
২. ‘আহা! জ্যোতির্ময় চন্দ্রবদনে বিষাদ নীলিমার রেখা পড়িয়াছে।’—জ্যোতির্ময় চন্দ্রবদন কার?
ক. হজরত ইমাম হাসানের (রা.)
খ. হজরত ইমাম হোসেনের (রা.)
গ. হজরত জয়নবের (রা.) ঘ. আসগরের
সঠিক উত্তর: ক. হজরত ইমাম হাসানের (রা.)
৩. মৃত্যুর আগে হজরত ইমাম হাসান (রা.) হজরত ইমাম হোসেনের (রা.) কাছ থেকে কীভাবে বিদায় নিলেন?
ক. করমর্দন করে
খ. সকরুণ নয়নে নিরীক্ষণ করে
গ. আলিঙ্গন করে ঘ. ক্রন্দনের মাধ্যমে
সঠিক উত্তর: গ. আলিঙ্গন করে
৪. ‘সে আমাকে চিনিতে পারিল না।’—কে চিনিতে পারিল না?
ক. হজরত ইমাম হোসেন (রা.) খ. হাসনেবানু
গ. জয়নব ঘ. জায়েদা
সঠিক উত্তর: ঘ. জায়েদা
৫. ইমাম হাসান নির্জনে কার সঙ্গে কথা বলেছিলেন?
ক. জয়নবের সঙ্গে
খ. হজরত ইমাম হোসেনের (রা.) সঙ্গে
গ. জায়েদার সঙ্গে ঘ. হাসনাবানুর সঙ্গে
সঠিক উত্তর: গ. জায়েদার সঙ্গে
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল