বাংলা ১ম পত্র

বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।|
n মংডুর পথে
২৮. ‘মংডুর পথে’ প্রবন্ধটিতে রান্নাঘরে কাজ করা বাঙালি মেয়েটির পূর্বপুরুষের বাড়ি কোথায়?
ক. রাউজানের পাশের গ্রাম
খ. রাউজানের পাশের থানা
গ. লেখকের পাশের থানা
ঘ. লেখকের পাশের গ্রাম
সঠিক উত্তর: গ. লেখকের পাশের থানা
২৯. মালকিনের মাধ্যমে লেখক বাংলাদেশের নারীদের কোন দিকটিকে প্রতীকায়িত করেছেন?
ক. নারীরা স্বাধীন খ. নারীরা পরাধীন
গ. নারীরা পরনির্ভরশীল ঘ. নারীরা অনেকটা স্বাধীন
সঠিক উত্তর: গ. নারীরা পরনির্ভরশীল
n বাংলা নববর্ষ
১. শামসুজ্জামান খান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৪০ খ. ১৯৪১ গ. ১৯৪২ ঘ. ১৯৪৩ সালে
সঠিক উত্তর: ক. ১৯৪০ সালে
২. বর্তমান আমাদের প্রধান জাতীয় উৎসব কোনটি?
ক. বিজয় দিবস খ. স্বাধীনতা দিবস
গ. বাংলা নববর্ষ ঘ. বসন্ত উৎসব
সঠিক উত্তর: গ. বাংলা নববর্ষ
৩. ১৯৫৪ সালে পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে পরাজিত হয় কোন দল?
ক. মুসলিম লীগ খ. যুক্তফ্রন্ট
গ. কৃষক লীগ ঘ. আওয়ামী লীগ।
সঠিক উত্তর: ক. মুসলিম লীগ
৪. ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের সরকার গঠিত হলে শেরে বাংলা এ কে ফজলুল হক কী হন?
ক. স্বারাষ্ট্রমন্ত্রী খ. মুখ্যমন্ত্রী
গ. শিক্ষামন্ত্রী ঘ. আইনমন্ত্রী
সঠিক উত্তর: খ. মুখ্যমন্ত্রী
৫. শেরে বাংলা এ কে ফজলুল হক বাংলা নববর্ষকে ছুটির দিন ঘোষাণা করে কাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান?
ক. পাকিস্তানি সরকারকে খ. পূর্ব বাংলার জনগণকে
গ. পশ্চিম বাংলার জনগণকে ঘ. দেশবাসীকে
সঠিক উত্তর: ঘ. দেশবাসীকে
৬. বাংলা নববর্ষের আরেকটি প্রধান অনুষ্ঠান হচ্ছে—
ক. পুণ্যাহ খ. বৈশাখী মেলা
গ. হালখাতা ঘ. বৌদ্ধপূর্ণিমা মেলা
সঠিক উত্তর: খ. বৈশাখী মেলা
৭. মহামুনির বৌদ্ধপূর্ণিমা মেলা হয় কোথায়?
ক. ঠাকুরগাঁওয়ে খ. চট্টগ্রামে
গ. সিলেটে ঘ. খাগড়াছড়িতে
সঠিক উত্তর: খ. চট্টগ্রামে
৮. ‘বৈসাবি’ শব্দের অর্থ কী?
ক. সাংগ্রাই খ. বিজু গ. বৈসুব ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
৯. ‘কীর্তন’ শব্দের অর্থ কী?
ক. গুণ-বর্ণনা খ. পালাগান গ. ভালো গুণ ঘ. জারিগান
সঠিক উত্তর: ক. গুণ-বর্ণনা
১০. ‘বাংলা নববর্ষ’ কোন-জাতীয় রচনা?
ক. ছোট গল্প খ. প্রবন্ধ গ. নাটক ঘ. রম্যরচনা
সঠিক উত্তর: খ. প্রবন্ধ
১১. পাকিস্তান আমলে পূর্ব বাংলার বাঙালিকে পালন করতে দেওয়া হয়নি কোন উৎসব?
ক. বসন্ত উৎসব খ. বাংলা নববর্ষ উৎসব
গ. নবান্ন উৎসব ঘ. হালখাতা
সঠিক উত্তর: ঘ. হালখাতা
১২. বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব কোনটি?
ক. বাংলা নববর্ষ খ. ইংরেজি নববর্ষ
গ. ঈদুল ফিতর ঘ. ঈদুল আজহা
সঠিক উত্তর: ক. বাংলা নববর্ষ
১৩. বাংলা নববর্ষে কোনটির আয়োজন করা হয়?
ক. হালখাতা খ. বৈশাখী মেলা
গ. গরুর দৌড় ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
১৪. নিচের কোনটি হিন্দি নিয়মে সাধিত শব্দ?
ক. বৈশাখ খ. বৈসাবি গ. পয়লা ঘ. নববর্ষ
সঠিক উত্তর: গ. পয়লা
১৫. পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান ছিল কোনটি?
ক. পুণ্যাহ খ. খাজনা আদায়
গ. গৃহপূজা ঘ. হালখাতা
সঠিক উত্তর: ঘ. হালখাতা
১৬. ‘বৈসাবি’ উৎসব পালন করা হয়—
ক. রাঙামাটি খ. সিলেট গ. বরিশাল ঘ. নোয়াখালী
সঠিক উত্তর: ক. রাঙামাটি
১৭. বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠান—
ক. আনন্দ শোভাযাত্রা খ. হালখাতা
গ. পুণ্যাহ ঘ. বৈশাখী মেলা
সঠিক উত্তর: ঘ. বৈশাখী মেলা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা