বাংলা ১ম পত্র
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাংলা নববর্ষ
১৮. বাকিতে যারা জিনিসপত্র কেনে, তাদের মিলন মেলা ঘটে—
ক. বৈশাখী মেলায় খ. ঈদ উৎসবে
গ. দুর্গাপূজায় ঘ. হালখাতায়
সঠিক উত্তর: ঘ. হালখাতায়
১৯. বৈশাখী মেলা কেন তাৎপর্যপূর্ণ?
ক. অনেক কিছু কেনা যায় বলে
খ. অনেক মানুষের সমাগম বলে
গ. অনেক বিনোদন পাওয়া যায় বলে
ঘ. আপনজনদের মিলন হয় বলে
সঠিক উত্তর: ঘ. আপনজনদের মিলন হয় বলে
২০. বাকিতে বিকিকিনি করা মানুষরা কোন উৎসবে যোগ দিতেন?
ক. হালখাতায় খ. পুণ্যাহ গ. মেলায় ঘ. ভোজসভায়
সঠিক উত্তর: ক. হালখাতায়
২১. শামসুজ্জামান খান রচিত প্রবন্ধটির নাম—
ক. বাংলা নববর্ষ খ. বাঙালির বাংলা
গ. আমাদের লোকশিল্প ঘ. শিল্পকলার নানা দিক
সঠিক উত্তর: ক. বাংলা নববর্ষ
২২. ‘বাংলা নববর্ষ’ রচনার অঙ্গশৈলী গঠিত হয়েছে—
ক. সাধুরীতি ভাষায় খ. চলিতরীতি ভাষায়
গ. আঞ্চলিক ভাষায় ঘ. সাধু ও চলিত ভাষায়
সঠিক উত্তর: খ. চলিতরীতি ভাষায়
২৩. বাংলা নববর্ষ উৎসব বাঙালির জীবনে—
ক. সৌভাগ্যের প্রতীক খ. আনন্দের প্রতীক
গ. এক গৌরবময় অধ্যায় ঘ. এক বৈপ্লবিক অধ্যায়
সঠিক উত্তর: গ. এক গৌরবময় অধ্যায়
২৪. দোকানিরা ঝালর কাটা রঙিন কাগজ দিয়ে দোকান সাজায় কেন?
ক. বছরের প্রথম দিন বলে খ. টাকা-পয়সা আদায়ের লোভে
গ. হালখাতার জন্য ঘ. মিষ্টিমুখ করানোর জন্য
সঠিক উত্তর: গ. হালখাতার জন্য
২৫. মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চারিগ্রামের সঙ্গে জন্মসূত্রে কে সম্পর্কযুক্ত?
ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. শামসুজ্জামান খান
গ. কামিনী রায় ঘ. হুমায়ুন আজাদ
সঠিক উত্তর: খ. শামসুজ্জামান খান
২৬. দেব-দেবীর মহিমা বা যশ প্রচারমূলক সংগীত হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. কীর্তন খ. বৈসাবি গ. পুণ্যাহ ঘ. কবিগান
সঠিক উত্তর: ক. কীর্তন
২৭. ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের গঠন ও প্রকাশভঙ্গি নিচের কোনটি গ্রহণযোগ্য?
ক. সংলাপধর্মী খ. বর্ণনাধর্মী গ. বিশেষণধর্মী ঘ. ব্যাখ্যাধর্মী
সঠিক উত্তর: খ. বর্ণনাধর্মী
২৮. ‘হালখাতাও এখন আর তেমন সাড়ম্বরে উদ্যাপিত হয় না।’ কেন?
ক. মানুষের চাহিদার পরিবর্তন
খ. মানুষের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি
গ. সাংস্কৃতিক প্রভাব ঘ. সরকারি সহযোগিতার অভাব
সঠিক উত্তর: খ. মানুষের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি
২৯. ছায়ানট কেন বেসরকারিভাবে নববর্ষ পালনের উদ্যোগ নেয়?
ক. দায়িত্ব পেয়েছিল বলে খ. রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বলে
গ. পাকিস্তান সরকার বাধা দিয়েছিল বলে
ঘ. সরকারিভাবে উদ্যাপিত হয়নি বলে
সঠিক উত্তর: ঘ. সরকারিভাবে উদ্যাপিত হয়নি বলে
৩০. প্রাচীন বাংলার দৃশ্যকাব্য অর্থটি প্রকাশ পায় যে শব্দের মাধ্যমে—
ক. যাত্রা খ. বৈসাবি গ. পুণ্যাহ ঘ. কীর্তন।
সঠিক উত্তর: ক. যাত্রা।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা