বাংলা ১ম পত্র

বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাংলা ভাষার জন্মকথা
১৭। ঋগেবদের মন্ত্রগুলো মুখস্থ করা হতো কেন?
ক. মনে রাখতে খ. পবিত্র মন্ত্র বলে
গ. পূজা করতে ঘ. কবিতা লিখতে
সঠিক উত্তর: খ. পবিত্র মন্ত্র বলে
১৮। ‘শ্লোক’ বলতে বোঝায়—
ক. বাংলা ভাষায় রচিত কবিতা খ. সংস্কৃত ভাষায় রচিত কবিতা
গ. প্রাচ্য ভাষায় রচিত কবিতা ঘ. মৈথিলি ভাষায় রচিত কবিতা
সঠিক উত্তর: খ. সংস্কৃত ভাষায় রচিত কবিতা
১৯। ‘বিধিবদ্ধ’ বলতে বোঝানো হয়েছে—
ক. নিয়ম দ্বারা শাসিত খ. অনিয়মের শাসন
গ. বিশৃঙ্খল অবস্থা ঘ. অরাজক পরিস্থিতি
সঠিক উত্তর: ক. নিয়ম দ্বারা শাসিত
২০। ‘দুর্বোধ্য’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে—
ক. সহজে বোঝা যায় না যা খ. সহজে বোঝা যায় যা
গ. সহজ ব্যাপার যা ঘ. সহজে ঘটে যা
সঠিক উত্তর: ক. সহজে বোঝা যায় না যা
২১। ‘কন্যা’ শব্দের বেশি প্রচলিত সমার্থক শব্দ হচ্ছে—
ক. দুহিতা খ. তনয়া গ. মেয়ে ঘ. সুতা
সঠিক উত্তর: গ. মেয়ে
২২। ‘ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তর্ভুক্ত শাখা হলো—
ক. বাংলা ভাষা খ. ভারতীয় অনার্য ভাষা
গ. ভারতীয় আর্য ভাষা ঘ. ইউরোপীয় ভাষা
সঠিক উত্তর: গ. ভারতীয় আর্য ভাষা
২৩। হুমায়ুন আজাদের রচিত গ্রন্থের সঙ্গে বৈসাদৃশপূর্ণ যেটি—
ক. শামসুর রাহমান: নিঃসঙ্গ শেরপা খ. কতো নদী সরোবর
গ. লালনীল আলোগুলো ঘ. লালনীল দীপাবলি
সঠিক উত্তর: গ. লালনীল আলোগুলো
২৪। মধ্যভারতীয় আর্য ভাষার সঙ্গে সাদৃশ্য লক্ষ করা যায় যে ভাষাটির—
ক. সংস্কৃত খ. বৈদিক গ. প্রাকৃত ঘ. শোকজাতীয় ভাষা
সঠিক উত্তর: গ. প্রাকৃত
২৫। ‘সহজে বোঝা যায় না’ এমন অর্থ বোঝাতে নিচের কোন শব্দটি প্রযোজ্য?
ক. শোক খ. দুর্বোধ্য গ. উদ্ভব ঘ. ভাষাতাত্ত্বিক
সঠিক উত্তর: খ. দুর্বোধ্য
২৬। একসময় সাধারণ মানুষের কথা বলার ভাষা হিসেবে কোনটি ব্যবহূত হতো?
ক. সংস্কৃত খ. বৈদিক-সংস্কৃত গ. প্রাকৃত ঘ. ব্রজবুলি
সঠিক উত্তর: গ. প্রাকৃত
২৭। ‘বাংলা ভাষার কথা’ প্রবন্ধটি পাঠ কালে ভাষার প্রতি কোন অনুভূতিকে উদ্বুদ্ধ করে?
ক. দেশপ্রেম খ. সেবাব্রতী গ. হূদ্যতা ঘ. ভালোবাসা
সঠিক উত্তর: ক. দেশপ্রেম।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল