বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। 
আবার আসিব ফিরে
২৭। হয়তো শুনিবে—এখানে প্রকৃত অর্থে কার ডাক শোনার কথা বলা হচ্ছে?
ক. কবি নিজের খ. লক্ষ্মীপ্যাঁচার গ. শালিকের ঘ. কিশোরের
সঠিক উত্তর: ক. কবি নিজের
২৮। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবির উদ্দেশ্য হচ্ছে—
ক. বাংলার গাছপালকে ভালোবাসা
খ. বাংলার পশুপাখিকে ভালোবাসা
গ. বাংলার অনাবিল সৌন্দর্যের সঙ্গে চিরদিন মিশে থাকা
ঘ. বাংলার ঘরে ঘরে অমর হয়ে থাকা
সঠিক উত্তর: গ. বাংলার অনাবিল সৌন্দর্যের সঙ্গে চিরদিন মিশে থাকা
২৯। ‘জলাঙ্গী’ শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত?
ক. কর্মধারয় খ. তৎপুরুষ গ. বহুব্রীহি ঘ.দ্বন্দ্ব
সঠিক উত্তর: গ. বহুব্রীহি।

 দেশ
১। কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০১ খ. ১৯০২ গ. ১৯০৩ ঘ. ১৯১১ সালে
সঠিক উত্তর: গ. ১৯০৩ সালে
২। পল্লীকবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন—
ক. নোয়াখালীতে খ. বরিশালে
গ. ফরিদপুরে ঘ. চব্বিশ পারগনায়
সঠিক উত্তর: গ. ফরিদপুরে
৩। কবি জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহন করেন?
ক. গোবিন্দপুর খ. পায়রাবন্দ গ. তাম্বুলখানা ঘ. রাঙামাটি
সঠিক উত্তর: গ. তাম্বুলখানা
৪। এলোমাথার কেশে কে গয়না পরায়?
ক. প্রজাপতির ঝাঁক খ. সবুজ হাওয়া
গ. কালো মেঘ ঘ. বক-কনেরা
সঠিক উত্তর: ক. প্রজাপতির ঝাঁক
৫। ‘দেশ’ কবিতায় কালো কালো কাক চঞ্চুতে কী ছিটায়?
ক. হাওয়া খ. শিশির গ. সুবাস ঘ. জল
সঠিক উত্তর: ঘ. জল
৬। ‘দেশ’ কবিতায় কেমন কাক চঞ্চুতে জল ছিটায়?
ক. দাঁড়কাক খ. সাদা কাক গ. কালো কাক ঘ. বুনো কাক
সঠিক উত্তর: গ. কালো কাক
৭। ‘দেশ’ কবিতায় মালা রচনাকারী বক-কনেরা কেমন?
ক. কালো খ. সবুজ গ. সাদা ঘ. শিশিরভেজা
সঠিক উত্তর: গ. সাদা
৮। শরৎকালের কী আলা মানিক জ্বালায়?
ক. সবুজ হাওয়া খ. শিশির গ. ফুলের সুবাস ঘ. ধানের ছড়া
সঠিক উত্তর: খ. শিশির।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা