বাংলা ১ম পত্র
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
নদীর স্বপ্ন
১০। ‘সিকি’ কয় পয়সার মুদ্রা?
ক. এক পয়সার খ. পাঁচ পয়সার
গ. দশ পয়সার ঘ. পঁচিশ পয়সার
সঠিক উত্তর: ঘ. পঁচিশ পয়সার
১১। কিশোরের কাছে কীরূপ সিকি ছিল?
ক. সোনার সিকি খ. রুপার সিকি
গ. তামার সিকি ঘ. পিতলের সিকি
সঠিক উত্তর: খ. রুপার সিকি
১২। ‘নদীর স্বপ্ন’ কবিতায় কয়জনের নাম উলেখ আছে?
ক. দুজনের খ. তিনজনের গ. চারজনের ঘ. পাঁচজনের
সঠিক উত্তর: ক. দুজনের
১৩। সব দোষের বোঝা মাথা পেতে নিতে চাইল—
ক. মাঝি খ. কানাই গ. ছোকানো ঘ. সবাই
সঠিক উত্তর: খ. কানাই
১৪। কিশোর মাঝিকে কোন নদীটি দেখানোর কথা বলল?
ক. যমুনা খ. করতোয়া গ. শোন ঘ. মধুমতী
সঠিক উত্তর: গ. শোন
১৫। নিচের কোনটি কিশোরের চোখকে ঝলসে দেয়?
ক. রুপালি ইলিশ খ. রঙিন পাল
গ. নীল আকাশ ঘ. সন্ধ্যাতারা
সঠিক উত্তর: ক. রুপালি ইলিশ
১৬। পদ্মার জল কোন সময়ে কালো হয়ে এল?
ক. ভোরে খ. দুপুরে গ. বিকেলে ঘ. সন্ধ্যায়
সঠিক উত্তর: গ. বিকেলে
১৭। ‘সূর্য লুকালো’ বলতে বোঝায়—
ক. সূর্য উদিত হলো খ. সূর্য অস্ত গেল
গ. সূর্য মেঘের আড়ালে লুকালো ঘ. সূর্য রক্তবর্ণ ধারণ করল
সঠিক উত্তর: খ. সূর্য অস্ত গেল
১৮। ‘নদীর স্বপ্ন’ কবিতায় চরণের সংখ্যা কয়টি?
ক. ৭২টি খ. ৮০টি গ. ৮৪টি ঘ. ৮৭টি
সঠিক উত্তর: গ. ৮৪টি
১৯। ‘নদীর স্বপ্ন’ কবিতায় কার কল্পনা রূপায়িত হয়েছে?
ক. এক কিশোরের খ. এক শিশুর
গ. এক যুবকের ঘ. এক বৃদ্ধের
সঠিক উত্তর: ক. এক কিশোরের
২০। ‘নদীর স্বপ্ন’ কবিতায় কারসাজি শব্দটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. প্রবঞ্চনা খ. ছলচাতুরী গ. চমৎকারত্ব ঘ. চালাকি
সঠিক উত্তর: গ. চমৎকারত্ব
২১। ‘নদীর স্বপ্ন’ কবিতায় উল্লেখিত ছেলেটির বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি যথার্থ?
ক. দুরন্ত কিশোর খ. শান্ত কিশোর
গ. বোকা কিশোর ঘ. চতুর কিশোর
সঠিক উত্তর: ক. দুরন্ত কিশোর
২২। ‘নদীর স্বপ্ন’ কবিতায় পদ্মার রাজা কে?
ক. ছোকানু খ. মাঝি গ. কবি ঘ. কানাই
সঠিক উত্তর: ঘ. কানাই
২৩। ‘নদীর স্বপ্ন’ কবিতার নামকরণ করে কবি কোন বিষয়টি আমাদের ইঙ্গিত করেছেন?
ক. নদীর সৌন্দর্য খ. স্বপ্ন দেখা
গ. কল্পনা করা ঘ. প্রকৃতির মুগ্ধতা
সঠিক উত্তর: ঘ. প্রকৃতির মুগ্ধতা
২৪। নিচের কোন বানানটি সঠিক?
ক. লক্ষ্মি খ. লক্ষী গ. লক্ষ্মী ঘ. লক্ষি
সঠিক উত্তর: গ. লক্ষ্মী
২৫। বেগুনি, বাদামি ও লাল রং দ্বারা কবি যে বিষয়টিকে উল্লেখ করেছেন?
ক. নদী খ. নৌকা গ. পাল ঘ. আকাশ
সঠিক উত্তর: গ. পাল।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল