বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
 প্রার্থী
১৬। ‘প্রাথী’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা—
ক. অবহেলিত মানুষের প্রতি সহনশীল হবে
খ. লেখাপড়ায় মনোযোগী হবে
গ. বিদ্যালয়ে ঠিকমতো যাবে
ঘ. ধনীদের শ্রদ্ধা করবে
সঠিক উত্তর: ক. অবহেলিত মানুষের প্রতি সহনশীল হবে।
১৭। সকালের এক টুকরো রোদ্দুর....সোনার চেয়ে অনেক দামি— কেন?
ক. সকালের রোদ উষ্ণতা এনে দেয় বলে
খ. রোদটা দেখতে সোনার রঙের মতো বলে
গ. কবির ইচ্ছা তাই
ঘ. রোদ চাঞ্চল্য দেয় বলে
সঠিক উত্তর: ক. সকালের রোদ উষ্ণতা এনে দেয় বলে
১৮। ‘জলন্ত অগ্নিপিণ্ড’ শব্দের সমার্থক শব্দ হতে পারে কোনটি?
ক. জ্বলে ছারখার খ. অধিক শোকে পাথর
গ. অত্যধিক উষ্ণতা ঘ. গরম লোহা
সঠিক উত্তর: গ. অত্যধিক উষ্ণতা
১৯। গোপালগঞ্জের কোটালীপাড়ার সঙ্গে সুকান্ত ভট্টাচার্যের সম্পর্ক হিসেবে কোনটি গ্রহণযোগ্য?
ক. জন্মসূত্রে খ. কর্মসূত্রে
গ. পৈতৃক নিবাস ঘ. মাতুলালয়
সঠিক উত্তর: গ. পৈতৃক নিবাস
২০। ‘সকালের এক টুকরো রোদ্দুর’—কে কবি কিসের সঙ্গে উপমা দিয়েছেন?
ক. হীরার সঙ্গে খ. সোনার সঙ্গে
গ. কৃষকের সঙ্গে ঘ. গরম কাপড়ের সঙ্গে
সঠিক উত্তর: খ. সোনার সঙ্গে
২১। ‘ধান কাটার রোমাঞ্চকর দিন’-এর সঙ্গে তুলনা করা যায় যে বিষয়টিকে—
ক. দুমুঠো খাবারের খ. গরম কাপড়ের
গ. শীতকে নিবারণের প্রতীক্ষা
ঘ. উলঙ্গ ছেলেকে নিস্তরণের চেষ্টা
সঠিক উত্তর: গ. শীতকে নিবারণের প্রতীক্ষা
২২। ‘প্রার্থী’ কবিতায় ব্যবহূত ‘রাত’ শব্দের প্রকৃত বিপরীত শব্দ হিসেবে নিচের কোনটি সমার্থযোগ্য?
ক. বিরাত খ. সূর্য গ. আলো ঘ. দিন
সঠিক উত্তর: ঘ. দিন
২৩। ‘কৃষকের চঞ্চল চোখ’ দ্বারা কবি মূলত কাদের বুঝিয়েছেন?
ক. যারা ভালো ভবিষ্যতের প্রতীক্ষায়
খ. ধান কাটতে অধীর যারা
গ. সজাগ দৃষ্টি দেওয়া
ঘ. ধানের জমি পাহারারতদের
সঠিক উত্তর: ক. যারা ভালো ভবিষ্যতের প্রতীক্ষায়
২৪। ‘প্রার্থী’ কবিতার উদ্দেশ্য কী?
ক. শীতার্ত মানুষের বস্ত্রদান
খ. অসহায় মানুষকে সাহায্য করা
গ. সবাইকে ভালোবাসা
ঘ. অন্নহীন, বস্ত্রহীন মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি করা
সঠিক উত্তর: ঘ. অন্নহীন, বস্ত্রহীন মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি করা।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল