মো. মাহবুবুর রহমান, শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘উপদেশ’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
উপদেশ
১। উপদেশ কবিতার কবির নাম কী?
(ক) শামসুর রাহমান
(খ) সুফিয়া কামাল
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) স্বর্ণকুমারী দেবী
সঠিক উত্তর: (ঘ) স্বর্ণকুমারী দেবী
২। স্বর্ণকুমারী দেবী কোন পরিবারে জন্মগ্রহণ করেন?
(ক) চৌধুরী পরিবারে
(খ) ঠাকুর পরিবারে
(গ) দাস পরিবারে (ঘ) রায় পরিবারে
সঠিক উত্তর: (ক) ঠাকুর পরিবারে
৩। স্বর্ণকুমারী দেবী কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) ঢাকার শ্যামলীতে
(খ) পাকিস্তানের ইসলামাবাদে
(গ) কলকাতার জোড়া সাঁকোয়
(ঘ) ফরিদপুরের তাম্বুল থানায়
সঠিক উত্তর: (গ) কলকাতার জোড়া সাঁকোয়
৪। উপদেশ বলতে কি বোঝায়?
(ক) ভালো কাজ করার পরামর্শ
(খ) আদেশ দেওয়া
(গ) নৈতিকতা (ঘ) ভালো পরামর্শ
সঠিক উত্তর: (ক) ভালো কাজ করার পরামর্শ
৫। বড়লোক হতে হলে কী করতে হবে?
(ক) আগে ভালো ছেলে হতে হবে
(খ) অনেক টাকা উপার্জন করতে হবে
(গ) রাজনীতি করতে হবে
(ঘ) ধনী হতে হবে
সঠিক উত্তর: (ক) আগে ভালো ছেলে হতে হবে
৬। উপদেশ কবিতায় কবির উপদেশ কী?
(ক) ভালো মানুষ হওয়ার
(খ) ভালো ছাত্র হওয়ার
(গ) ভালো খেলোয়াড় হওয়ার
(ঘ) ভালো গায়ক হওয়ার
সঠিক উত্তর: (ক) ভালো মানুষ হবার
৭। কাদেরকে দেবতুল্য মনে করতে হবে?
(ক) পিতা-মাতাকে (খ) প্রতিবেশীদের
(গ) সহপাঠীদেরকে (ঘ) বড়দেরকে
সঠিক উত্তর: (ক) পিতা-মাতাকে
৮। ‘পাণি’ শব্দের অর্থ কী?
(ক) হাত (খ) পা (গ) পানি (ঘ) মুখ
সঠিক উত্তর: (ক) হাত
৯। পৃথিবীর সব মানুষকে ভালোবাসার মাধ্যমে কী পাওয়া যায়?
(ক) অনেক টাকা (খ) প্রকৃত সুখ
(গ) গৌরব (ঘ) প্রচুর শক্তি
সঠিক উত্তর: (খ) প্রকৃত সুখ
১০। কিসের জন্য নিজেকে উজাড় করে দিতে হবে? (ক) নিজের স্বার্থের জন্য
(খ) বিত্তশালী হওয়ার জন্য
(গ) মানুষের কল্যাণের জন্য
(ঘ) পড়ালেখার জন্য
সঠিক উত্তর: (গ) মানুষের কল্যাণের জন্য
১১। কোন জিনিসকে কখনো বড় করে দেখা যাবে না?
(ক) লেখাপড়াকে (খ) গরিবদেরকে
(গ) ধনীদেরকে (ঘ) নিজ স্বার্থকে
সঠিক উত্তর: (ঘ) নিজ স্বার্থকে
১২। শরীর গঠনের জন্য কী করতে হবে?
(ক) ঘুমাতে হবে (খ) বেশি খেতে হবে
(গ) পানি খেতে হবে
(ঘ) খেলাধুলা করতে হবে
সঠিক উত্তর: (ঘ) খেলাধুলা করতে হবে
১৩। মন দিয়ে পড়াশোনা করলে কী হওয়া যায়?
(ক) প্রধানমন্ত্রী (খ) সুজন
(গ) কুজন (ঘ) আপনজন
সঠিক উত্তর: (খ) সুজন
১৪। পিতা-মাতা গুরুজনদের কার সঙ্গে তুলনা করা হয়েছে?
(ক) লেখকের সঙ্গে
(খ) সাংবাদিকের সঙ্গে
(গ) কবির সঙ্গে (ঘ) দেবতার সঙ্গে
সঠিক উত্তর: (ঘ) দেবতার সঙ্গে
১৫। উপদেশ কবিতাটি আমাদের কিসের শিক্ষা দেয়?
(ক) অহংবোধের (খ) নমনীয়তার
(গ) নীতিবোধের (ঘ) অবাধ্যতার
সঠিক উত্তর: (গ) নীতিবোধের
১৬। উপদেশ কবিতায় কয়টি পঙিক্ত আছে?
(ক) ১৩ (খ) ১৫ (গ) ১৭ (ঘ) ১৯
সঠিক উত্তর: (খ) ১৫
১৭। সুজন শব্দের অর্থ কী?
(ক) মন্দ লোক (খ) বড় লোক
(গ) ভালো লোক (ঘ) ছোট লোক
সঠিক উত্তর: (গ) ভালো লোক
১৮। পরিবারের সদস্যদের প্রতি স্নেহের হাত বাড়াতে হয়, যখন—
i) ভাইবোনদের দ্বন্দ্ব সৃষ্টি হয়
ii) ক্রোধ কাউকে অন্ধ করে দেয়
iii) কারো ব্যবহার দুঃখবোধ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
সঠিক উত্তর: খ) ii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও
জমির ও খালেক প্রতিবেশী। উভয়ের মধ্যে একেবারে দা-কুমড়ো সম্পর্ক। কেউ কারও ছায়াও মাড়ায় না, দুজনের দেখা হওয়া মানেই ঝগড়াঝাঁটি।
১৯। উদ্দীপকের জমির ও খালেকের জন্য উপদেশ কবিতার কোন উপদেশটি প্রযোজ্য?
(ক) মন দিয়ে পড় লেখো (খ) সুজন হইতে শেখো
(গ) ভালোবাসি সবে কহ সুমিষ্ট বচন
(ঘ) ক্রোধে হয়ো না কো অন্ধ
সঠিক উত্তর: (গ) ভালোবাসি সবে কহ সুমিষ্ট বচন
২০। উদ্দীপকে উল্লিখিত দুজনের খারাপ সম্পর্কের কারণ কোনটি?
(ক) টাকাপয়সা (খ) অহংকার
(গ) মূল্যবোধের অভাব
(ঘ) ক্রোধান্ধতা।
সঠিক উত্তর: (গ) মূল্যবোধের অভাব।