বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

পাছে লোকে কিছু বলে
৮। ‘পাছে লোকে কিছু বলে’—বাক্যটিতে ‘পাছে’ বলতে বোঝানো হয়েছে—
ক. পেছনের দিকে যারা অবস্থান করে
খ. পেছনে যারা অবস্থান করে
গ. পেছন থেকে যারা সমালোচনা করে
ঘ. পেছন থেকে যারা আলোচনা করে
উত্তর: গ. পেছন থেকে যারা সমালোচনা করে
৯। ‘আঁখি’ শব্দের সবচেয়ে পরিচিত সমার্থক শব্দ কোনটি?
ক. চোখ খ. অক্ষি গ. নয়ন ঘ. চক্ষু
উত্তর: ক. চোখ
১০। বরিশালের বাসন্ডা গ্রামের সাথে কবি কামিনী রায়ের সম্পর্ক কী?
ক. কর্মস্থল খ. শিক্ষালয়
গ. স্মৃতিবিজড়িত স্থান ঘ. জন্মস্থান
উত্তর: ঘ. জন্মস্থান
১১। কবি কামিনী রায় নিজের আঁখিকে শুষ্ক রাখেন—
ক. স্বচ্ছ নয়নের জলে খ. কাতর নয়নের জলে
গ. মলিন নয়নের জলে ঘ. উদাসীন নয়নের জলে
উত্তর: ক. স্বচ্ছ নয়নের জলে
১২। কবি কামিনী রায় আর্তকে দেখেও কেন অবহেলা করে চলে যান?
ক. ছোট হওয়ার ভয়ে খ. সাহায্য করার ভয়ে
গ. সমালোচনার ভয়ে ঘ. রোগাক্রান্ত হওয়ার ভয়ে
উত্তর: গ. সমালোচনার ভয়ে
১৩। মহৎ উদ্দেশ্য সাধনের জন্য কবি কামিনী রায় কেন দলের সাথে মিশতে পারেন না?
ক. সহযোগিতার ভয়ে খ. দুর্বলতার কারণে
গ. হতাশার কারণে ঘ. ভয়ভীতির কারণে
উত্তর: ঘ. ভয়ভীতির কারণে
১৪। মনের দৃঢ় ইচ্ছগুলো কেন পূরণ হয় না?
ক. দ্বিধার কারণে খ. চিন্তার কারণে
গ. হতাশার কারণে ঘ. ভীরুতার কারণে
উত্তর: ক. দ্বিধার কারণে
১৫। কবি কামিনী রায় রচনা করেছেন—
ক. মানবধর্ম কবিতাটি খ. পাছে লোকে কিছু বলে
গ. বঙ্গভূমির প্রতি কবিতাটি ঘ. নারী কবিতাটি
উত্তর: খ. পাছে লোকে কিছু বলে
১৬। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যবহূত ভাষা হচ্ছে—
ক. চলিত খ. সাধু গ. চলিত ও সাধু ঘ. আঞ্চলিক
উত্তর: গ. চলিত ও সাধু
১৭। কোনো কাজ করতে গিয়ে অনেকে থেমে থাকে, কারণ—
ক. অর্থের অভাবে খ. লোকলজ্জা
গ. স্বাধীনতাহীনতা ঘ. সংকল্প
উত্তর: খ. লোকলজ্জা
১৮। ‘কাজ’ কোন জাতীয় শব্দ?
ক. তৎসম খ. অর্ধতৎসম গ. তদ্ভব ঘ. দেশি
উত্তর: গ. তদ্ভব
১৯। কবি কামিনী রায়ের কবিতার ক্ষেত্রে নিচে কোনটি প্রযোজ্য?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রভাব
খ. মাইকেল মধুসূদন দত্তের প্রভাব
গ. লালন শাহের প্রভাব ঘ. রবীন্দ্রনাথের প্রভাব
উত্তর: ঘ. রবীন্দ্রনাথের প্রভাব
২০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কাঠামো গঠনের মূল বিষয় হিসেবে কোনটিকে চিহ্নিত করা যুক্তিযুক্ত?
ক. দ্বিধাগ্রস্ত মানসিকতা খ. পরোপকারিতা
গ. স্বাধীন চিন্তা ঘ. সাহসিকতা
উত্তর: ক. দ্বিধাগ্রস্ত মানসিকতা
২১। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবির মূল লক্ষ্য হচ্ছে—
ক. সংকল্পহীনতা খ. নিঃসংকোচে পথ চলা
গ. সংশয়ে টলা ঘ. সমালোচনাকে ভয় করা
উত্তর: খ. নিঃসংকোচে পথ চলা
২২। ‘হূদয়ে বুদবুদ মত, উঠে চিন্তা শুভ্র কত’—এখানে শুভ্র কথাটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. সাদা খ. তুষার গ. পরিষ্কার ঘ. কোমল
উত্তর: গ. পরিষ্কার
২৩। সন্ধির নিয়মের ‘সংকল্প’ শব্দটির সঠিক বিশ্লেষণ হিসেবে কোনটি গ্রহণযোগ্য?
ক. সং+কল্প খ. সংক+ল্প
গ. সম+কল্প ঘ. সংকল+প
উত্তর: গ. সম+কল্প
২৪। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার মূল বক্তব্য হলো—
i. নিজেকে গুটিয়ে না রাখা
ii. সমালোচনায় কান না দেওয়া
iii. দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত নেওয়া
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
২৫। মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?
ক. সংকোচ খ. সংশয় গ. সংকল্প ঘ. বাধা
উত্তর: ক. সংকোচ
২৬। একটি স্নেহের কথা কী নিবারণ করতে পারে?
ক. সংকল্প খ. দুর্বলতা
গ. লজ্জা ঘ. ভয়ভীতি
উত্তর: ক. সংকল্প।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল