বাংলা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
পাছে লোকে কিছু বলে
২৭। ‘পাছে লোকে কিছু বলে’ বলে কবিতায় কবি কোন কারণে নিজেকে সংগোপনে রাখেন?
ক. হতাশার খ. দুর্বলতার
গ. সংকোচের ঘ. লজ্জার
উত্তর: গ. সংকোচের কারণে
২৮। মানুষ আর্তকে দেখেও কেন অবহেলা করে চলে যায়?
ক. ছোট হওয়ার ভয়ে
খ. সাহায্য করার ভয়ে
গ. সমালোচনার ভয়ে
ঘ. রোগাক্রান্ত হওয়ার ভয়ে
উত্তর: গ. সমালোচনার ভয়ে
২৯। মানুষ কেন দলবদ্ধ হয়ে অবস্থান করে?
ক. নিজ স্বার্থান্বেষণের জন্য
খ. মহৎ উদ্দেশ্যের জন্য
গ. আন্দোলন করার জন্য
ঘ. কাজ করার জন্য
উত্তর: খ. মহৎ উদ্দেশ্যের জন্য
৩০। তাশরিক স্যারের অনুপ্রেরণায় শহীদরা লাইব্রেরি প্রতিষ্ঠার অনুপ্রেরণা পেল—উদ্দীপকের সাথে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবির মনোভাবের সাদৃশ্য কোথায়?
ক. দৃঢ় মনোবল খ. দৃঢ় শক্তি
গ. সমালোচনা ঘ. আকাঙ্ক্ষা
উত্তর: ক. দৃঢ় মনোবল
নারী
১। কার চোখে নরনারীর কোনো ভেদাভেদ নেই?
ক. পুরুষের চোখে খ. রমণীর চোখে
গ. সমাজের চোখে ঘ. কবির চোখে
উত্তর: ঘ. কবির চোখে
২। ‘নারী’ কবিতায় বর্ণিত সে যুগে দাস ছিল কে?
ক. পুরুষ খ. নারী গ. মাতা ঘ. ভগ্নী
উত্তর: খ. নারী
৩। ‘নারী’ কবিতায় কোনটিকে চিরকল্যাণকর বলা হয়েছে?
ক. মহান সৃষ্টি খ. নারী
গ. পুরুষ ঘ. নরনারী
উত্তর: ক. মহান সৃষ্টি
৪। ‘নারী’ কবিতায় বর্ণিত কার খুনের কথা ইতিহাসে লেখা আছে?
ক. নারী খ. নর গ. শিশু ঘ. বৃদ্ধ
উত্তর: খ. নর
৫। যে যুগে পুরুষ দাস ছিলেন না, সে যুগে নারীরা কী ছিলেন?
ক. দাসী খ. বন্দি
গ. গৃহলক্ষ্মী ঘ. বিজয়লক্ষ্মী
উত্তর: ক. দাসী
৬। ‘ডঙ্কা’ শব্দের অর্থ কী?
ক. জয়ঢাক খ. যুদ্ধাস্ত্র
গ. ঢলঢলে ঘ. হাতিয়ার
উত্তর: ক. জয়ঢাক
৭। ‘নারী’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা কার প্রতি শ্রদ্ধাশীল হবে?
ক. বোনের প্রতি খ. নারীর প্রতি
গ. মাতার প্রতি ঘ. দাদির প্রতি
উত্তর: খ. নারীর প্রতি
৮। কোন শব্দটি চলিত ভাষায় ব্যবহূত হয় না?
ক. রেখেছে খ. লিখিয়া
গ. অভিযান ঘ. বেদনার
উত্তর: খ. লিখিয়া
৯। ‘কত মাতা দিল হূদয় উপাড়ি’—চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. অসংখ্য মা স্বামীকে হারিয়েছেন
খ. মমতা দিয়ে সন্তানকে উৎসাহিত করলেন
গ. মায়ার জালে সন্তানকে আবদ্ধ রাখলেন
ঘ. মায়া-মমতা দিয়ে সন্তানকে বড় করলেন
উ: খ. মমতা দিয়ে সন্তানকে উৎসাহিত করলেন
১০। ‘সাম্যের গান গাই’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. নারীর জন্য সমঅধিকার
খ. পুরুষের জন্য সমঅধিকার
গ. শিশুর জন্য সমঅধিকার
ঘ. সবার জন্য সমঅধিকার
উত্তর: ঘ. সবার জন্য সমঅধিকার
১১। নারী কবিতায় প্রধান বাহক কী?
ক. শ্রেণিসংগ্রাম খ. বৈষম্য
গ. সাম্য ঘ. শোষণ
উত্তর: গ. সাম্য
১২। নারীদের অবদান ইতিহাসে লেখা হয়নি কেন?
ক. নারীরা দুর্বল ছিলেন বলে
খ. ধর্মীয় বিধিনিষেধের কারণে
গ. নারীরা অশিক্ষিত দাসী ছিলেন বলে
ঘ. অধিকার সম্পর্কে অসচেতন ছিলেন বলে
উত্তর: ঘ. অধিকার সম্পর্কে অসচেতন ছিলেন বলে
১৩। ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক. চক্রবাক খ. সর্বহারা
গ. সাম্যবাদী ঘ. অগ্নিবীণা
উত্তর: গ. সাম্যবাদী
১৪। ‘পীড়ন’ শব্দের অর্থ—
ক. যুদ্ধ খ. অত্যাচার
গ. লড়াই ঘ. শান্তি
উত্তর: খ. অত্যাচার
১৫। পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে প্রয়োজন—
ক. নারীর অধিকার প্রতিষ্ঠা
খ. পুরুষের অধিকার বাড়ানো
গ. নারী ও পুরুষের সমান অধিকার
ঘ. নারীর অগ্রাধিকার প্রশমিত করা
উত্তর: গ. নারী ও পুরুষের সমান অধিকার।
১৬। ‘নর’ শব্দের যথার্থ বিপরীত শব্দ হচ্ছে—
ক. রমণী খ. স্ত্রীলোক
গ. পত্নী ঘ. নারী
উত্তর: ঘ. নারী
১৭। কবিতার প্রধান বাহক কী?
ক. ভাষা খ. কাহিনি
গ. সংলাপ ঘ. ভাব
উত্তর: ঘ. ভাব
১৮। ‘নারী’ কবিতার প্রতিপাদ্য বিষয় কী?
ক. নারীর অধিকার আদায়
খ. নারীকে শৃঙ্খল থেকে মুক্তি
গ. নারী-পুরুষের সাম্য ঘ. নারীকে পুরুষের সমান ভাবা
উত্তর: গ. নারী-পুরুষের সাম্য
১৯। মাত্রাবৃত্ত ছন্দের আঙ্গিকে রচিত নজরুলের কবিতা নিচের কোনটি?
ক. দেশ খ. নদীর স্বপ্ন
গ. প্রার্থী ঘ. নারী
উত্তর: ঘ. নারী।
২০। ‘নারী’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
ক. নারীকে পর্দায় রাখা
খ. নারীকে শাসন করা
গ. নারীর প্রতি সহায়ক হওয়া
ঘ. নারীকে শ্রদ্ধা করা
উত্তর: গ. নারীর প্রতি সহায়ক হওয়া
২১। কার চোখে নর-নারীর কোনো ভেদাভেদ নেই?
ক. পুরুষের খ. রমণীর চোখে
গ. সমাজের চোখে
ঘ. কবির চোখে
উত্তর: ঘ. কবির চোখে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান লিটন
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা