বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

দেশ

২৩। বৃষ্টি শেষে আকাশকে যেন মালা পরায় সাতরঙা রংধনু—উদ্দীপকটির সঙ্গে কবিতার কিসের মিল রয়েছে?

ক. সবুজ হাওয়া খ. প্রজাপতির ঝাঁক

গ. শরৎকালের শিশির ঘ. বক-কনেরা

উত্তর: খ. প্রজাপতির ঝাঁক

২৪। ‘কেশ’ শব্দটির বহুল প্রচলিত সমার্থক শব্দ কোনটি?

ক. কুন্তল খ. চুল গ. চিকুর ঘ. অলক

উত্তর: খ. চুল

২৫। ‘সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথার কেশ।’—এখানে ‘সবুজ হাওয়া’ বলতে কবি কী বুঝিয়েছেন?

ক. শীতর পরশ খ. সমৃদ্ধতার ইঙ্গিত

গ. ফসলের প্রাচুর্যের নির্যাস

ঘ. কৃষকের আনন্দের প্রতীক

উত্তর: গ. ফসলের প্রাচুর্যের নির্যাস

২৬। ‘থোকা থোকা ধানের ছড়া’ বলতে কবি কী বুঝিয়েছেন?

ক. ধানের উচ্চফলন খ. ফসলের প্রাচুর্য

গ. মানুষের সুখ-স্বপ্ন ঘ. কৃষকের সার্থকতা

উত্তর: খ. ফসলের প্রাচুর্য

২৭। ‘নিবিড় ছায়ায় আঁধার করা পাতার পারাবার’—এখানে পাতার ‘পারাবার’ শব্দটি কবি কোন অর্থ ব্যবহার করেছেন?

ক. শান্তির উৎস খ. ছায়া সুনিবিড়তা

গ. প্রশান্তির আঁধার

ঘ. স্নিগ্ধ শীতলতার বিশাল উৎস

উত্তর: ঘ. স্নিগ্ধ শীতলতার বিশাল উৎস

২৮। ‘দেশ’ কবিতায় ফুটে উঠেছে কোন দিকটি?

ক. দেশপ্রেম খ. প্রকৃতিপ্রেম

গ. দেশ ও প্রকৃতিপ্রেম

ঘ. প্রকৃতি ও মানুষ

উত্তর: ঘ. প্রকৃতি ও মানুষ

২৯। ‘ইক’ প্রত্যয়যোগে গঠিত শব্দটি হচ্ছে—

ক. প্রজাপতি খ. ভাটিয়ালি গ. মানিক ঘ. আঁচল

উত্তর: গ. মানিক

৩০। ‘মাথার পরে কালো কালো মেঘরা এসে ভেড়ে’—এখানে ‘কালো মেঘরা’ কিসের ইঙ্গিত প্রদান করে—

ক. অশুভ ছায়া খ. শোষকশ্রেণি

গ. অত্যাচারী

ঘ. গ্রামের বঞ্চিত মানুষের আসন্ন দুর্দিন

উত্তর: খ. শোষকশ্রেণি

৩১। ‘দেশ কবিতায় ‘চখায় মুখর বালুর চরা হাসে’ বলতে বোঝানো হয়েছে—

i. চখায় মুখরিত নদীতীরের সৌন্দর্য

ii. নদীর তীর হাঁসের কলগানে মুখরিত

iii. নদীর তীর চক্রবাঁক পাখির কলগানে সরব

নিচের কোনটি সঠিক?

ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

উত্তর: গ. i ও iii

৩২। ‘দেশ’ কবিতায় প্রতিফলিত হয়েছে—

i. দেশাত্মবোধ ii. প্রকৃতিপ্রেম iii. মানবপ্রেম

কোনটি সঠিক?

ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

৩৫। ‘খেতের পরে খেত চলেছে খেতের নাহি শেষ’—এ পঙিক্ততে নির্দেশ করা হয়েছে—

ক. অনন্ত মাঠকে খ. চর অঞ্চলকে

গ. বিস্তীর্ণ ফসলের মাঠকে

ঘ. দোলায়মান শস্যকে

উত্তর: গ. বিস্তীর্ণ ফসলের মাঠকে

৩৬। সবুজ শস্যের খেতে জল ছিটায় কে?

ক. সাদা বক খ. কাল কাক

গ. সাদা সারস ঘ. কাল কোকিল

উত্তর: খ. কাল কাক

৩৭। সন্তানের স্নেহের আশ্রয়স্থল কোথায়?

ক. মায়ের আঁচল খ. বোনের আঁচল

গ. পিতার চরণ ঘ. মায়ের চরণ

উত্তর: ক. মায়ের আঁচল

৩৮। বাংলাদেশ কিসে ভরপুর?

ক. ধন-সম্পদে খ. আলো-বাতাস

গ. ফুলে-ফলে ঘ. সবুজ ধানে

উত্তর: গ. ফুলে-ফলে।

মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল