বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 

প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

নদীর স্বপ্ন

৩। হালকা নরম হাওয়ায় কিশোর মাঝিকে কী তুলে দিতে বলল?

ক. পাল খ. ইলিশ

গ. শাপলা ফুল ঘ. পদ্মফুল

উত্তর: ক. পাল

৪। কিশোর কোন সময় মাঝিকে পাল নামাতে বলল?

ক. সকালে খ. দুপুরে গ. বিকেলে ঘ. সন্ধ্যায়

উত্তর: ঘ. সন্ধ্যায়

৫। মাঝির গানে কে তাল দেবে?

ক. বাতাসের শব্দ খ. জলের শব্দ

গ. পালের শব্দ ঘ. মেঘের শব্দ

উত্তর: খ. জলের শব্দ

৬। কানাইয়ের দৃষ্টিতে, পৃথিবীর সব নীল রং জড়ো হয়েছে কোথায়?

ক. অবাক আকাশে খ. নৌকার পালে

গ. পাখির ঝাঁকে ঘ. নদীর বুকে

উত্তর: ক. অবাক আকাশে

৭। ‘নদীর স্বপ্ন’ কবিতায় ‘শোন’ শব্দের অর্থ কী?

ক. শোনা খ. একটি নদীর নাম

গ. একটি মেয়ের নাম ঘ. একটি স্থানের নাম

উত্তর: খ. একটি নদীর নাম

৮। ‘নদীর স্বপ্ন’ কোন জাতীয় রচনা?

ক. কবিতা খ. চতুর্দশপদী কবিতা

গ. সনেট ঘ. ছড়া

উত্তর: ক. কবিতা

৯। ‘নদীর স্বপ্ন’ কবিতাটি কী নিয়ে রচিত?

ক. নদীতে সাঁতার কাটা খ. নদীতে মাছ ধরা

গ. নদীতে স্নান করা ঘ. নৌকাভ্রমণ

উত্তর: ঘ. নৌকাভ্রমণ

১০। ‘সিকি’ কয় পয়সার মুদ্রা?

ক. এক পয়সার খ. পাঁচ পয়সার

গ. দশ পয়সার ঘ. পঁচিশ পয়সার

উত্তর: ঘ. পঁচিশ পয়সার

১১। কিশোরের কাছে কিরূপ সিকি ছিল?

ক. সোনার সিকি খ. রূপার সিকি

গ. তামার সিকি ঘ. পিতলের সিকি

উত্তর: খ. রূপার সিকি

১৩। সব দোষের বোঝা মাথা পেতে নিতে চাইল—

ক. মাঝি খ. কানাই গ. ছোকানু ঘ. সবাই

উত্তর: খ. কানাই

১৪। কিশোর মাঝিকে কোন নদীটি দেখানোর কথা বলল?

ক. যমুনা খ. করতোয়া গ. শোন ঘ. মধুমতী

উত্তর: গ. শোন

১৫। নিচের কোনটি কিশোরের চোখকে ঝলসে দেয়?

ক. রুপালি ইলিশ খ. রঙিন পাল

গ. নীল আকাশ ঘ. সন্ধ্যাতারা

উত্তর: ক. রুপালি ইলিশ

১৬। পদ্মার জল কোন সময়ে কালো হয়ে এল?

ক. ভোরে খ. দুপুরে গ. বিকেলে ঘ. সন্ধ্যায়

উত্তর: গ. বিকেলে

১৭। ‘সূর্য লুকালো’ বলতে বোঝায়—

ক. সূর্য উদিত হলো খ. সূর্য অস্ত গেল

গ. সূর্য মেঘের আড়ালে লুকাল

ঘ. সূর্য রক্তবর্ণ ধারণ করল

উত্তর: খ. সূর্য অস্ত গেল

১৮। ‘নদীর স্বপ্ন’ কবিতায় চরণসংখ্যা কয়টি?

ক. ৭২টি খ. ৮০টি গ. ৮৪টি ঘ. ৮৭টি

উত্তর: গ. ৮৪টি

১৯। ‘নদীর স্বপ্ন’ কবিতায় কার কল্পনা রূপায়িত হয়েছে?

ক. এক কিশোরের খ. এক শিশুর

গ. এক যুবকের ঘ. এক বৃদ্ধের।

উত্তর: ক. এক কিশোরের।

২০। ‘নদীর স্বপ্ন’ কবিতায় কারসাজি শব্দটি কী অর্থে ব্যবহূত হয়েছে?

ক. প্রবঞ্চনা খ. ছলচাতুরী

গ. চমত্কারিত্ব ঘ. চালাকি

উত্তর: গ. চমত্কারিত্ব

২১। ‘নদীর স্বপ্ন’ কবিতায় উল্লিখিত ছেলেটির বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি যথার্থ?

ক. দুরন্ত কিশোর খ. শান্ত কিশোর

গ. বোকা কিশোর ঘ. চতুর কিশোর

উত্তর: ক. দুরন্ত কিশোর

২২। ‘কিন্তু’ শব্দটির পরিচয় হিসেবে কোনটি সমর্থন যোগ্য?

ক. সংযোজক অব্যয় খ. বিয়োজক অব্যয়

গ. অনুগামী অব্যয় ঘ. সংকোচক অব্যয়

উত্তর: ঘ. সংকোচক অব্যয়।

মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল