বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

নদীর স্বপ্ন
২৩। ‘নদীর স্বপ্ন’ কবিতার নামকরণ করে কবি যে বিষয়টি আমাদের ইঙ্গিত করেছেন?
ক. নদীর সৌন্দর্য খ. স্বপ্ন দেখা
গ. কল্পনা করা ঘ. প্রকৃতির মুগ্ধতা
উত্তর: ঘ. প্রকৃতির মুগ্ধতা
২৪। নিচের কোন বানানটি সঠিক?
ক. লক্ষ্মি খ. লক্ষী গ. লক্ষ্মী ঘ. লক্ষি
উত্তর: গ. লক্ষ্মী
২৫। বেগুনি, বাদামি, লাল রং দ্বারা কবি যে বিষয়টিকে উল্লেখ করেছেন?

ক. নদী খ. নৌকা গ. পাল ঘ. আকাশ
উত্তর: গ. পাল
২৬। ‘রুপালি ইলিশ’ বাংলাদেশের যে দিকটি উন্মোচিত করে?
ক. ইতিহাস খ. ঐতিহ্য গ. গর্ব ঘ. প্রকৃতি
উত্তর: খ. ঐতিহ্য
২৭। ‘কারসাজি’ বলতে বোঝায়—
ক. ‘কূটকৌশল খ. চালাকি গ. ফন্দি ঘ. সবগুলো
উত্তর: ঘ. সবগুলো
২৮। ‘নদীর স্বপ্ন’ কবিতার আঙ্গিক রূপায়ণের বিষয়—
ক. শিশুমনের কল্পনাশক্তি খ. শিশুমনের পাকামি
গ. বৃদ্ধমনের কল্পনাশক্তি ঘ. বৃদ্ধমনের ছেলেমি
উত্তর: ক. শিশুমনের কল্পনাশক্তি
২৯। ‘নদীর স্বপ্ন’ কবিতাটি পাঠের মাধ্যমে—
ক. কিশোরদের কল্পনাশক্তির প্রসার ঘটবে
খ. প্রকৃতি ও দেশের প্রতি আকর্ষণ বাড়বে
গ. ভাইবোনের মধ্যে মধুর সম্পর্ক সৃষ্টি হবে
ঘ. সবগুলো
উত্তর: ঘ. সবগুলো
৩০। ‘কারসাজি’ শব্দের গঠনে ব্যবহূত হয়েছে—
ক. বাংলা উপসর্গ খ. সংস্কৃত উপসর্গ
গ. ফারসি উপসর্গ ঘ. আরবি উপসর্গ
উত্তর: গ. ফারসি উপসর্গ
৩১। ‘নদীর স্বপ্ন’ কবিতায় বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব ও ভালোবাসা প্রকাশ পেয়েছে যেসব পঙিক্ততে—
i. মাঝি, তুমি দেখো ছোকানুরে ভাই ও বড়ই ভিতু কি না ii. এই ফাঁকে মোরে আর ছোকানুরে নৌকায় নাও তুলে iii. লক্ষ্মী তো, মোরে—আর ছোকানুরে নৌকায় তুলে নাও
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
৩২। ‘নদীর স্বপ্ন’ কবিতায় পাওয়া যায়—
i. সন্ধিবদ্ধ শব্দের ব্যবহার
ii. উপমার সুনিপুণ ব্যবহার
iii. চিত্রকল্পের সুনিপুণ ব্যবহার
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii
৩৩। প্রথম দিন নৌকায় কোন রঙের পাল খাটানোর কথা বলা হয়েছিল?
ক. বেগুনি খ. বাদামি গ. লাল ঘ. হলুদ
উত্তর: ঘ. হলুদ
৩৪। কানাইয়ের দৃষ্টিতে পৃথিবীর সব নীল রং জড়ো হয়েছে কোথায়?
ক. অবাক আকাশে খ. নৌকার পালে
গ. পাখির ঝাঁকে ঘ. নদীর বুকে
উত্তর: ক. অবাক আকাশে
৩৫। বুদ্ধদেব বসু কোথায় মৃত্যুবরণ করেন?
ক. ঢাকা খ. কলকাতা গ. কুমিল্লা ঘ. বিক্রমপুর
উত্তর: খ. কলকাতা
৩৬। ‘নদীর স্বপ্ন’ কবিতার সঙ্গে সম্পৃক্ত নয় কে?
ক. ছোকানু খ. কানাই গ. দাদা ঘ. মাঝি
উত্তর: গ. দাদা
৩৭। কানাই আর ছোকানু সম্পর্কে কী হয়?
ক. প্রতিবেশী খ. ভাইবোন
গ. সহপাঠী ঘ. মামা-ভাগনি
উত্তর: খ. ভাইবোন
৩৮। ‘তুমি খুব ভালো, মাঝি’—কানাইয়ের এই উক্তির কারণ কী?
ক. মাঝি তাকে নৌকায় তুলেছে বলে
খ. মাঝি নৌকার ভাড়া নেয়নি বলে
গ. মাঝি ইলিশ কিনেছে বলে
ঘ. মাঝি ছোকানুকে দেখে রেখেছে বলে
উত্তর: গ. মাঝি ইলিশ কিনেছে বলে
৩৯। কানাই কার কাছে গল্প শোনার বায়না করে?
ক. মায়ের কাছে খ. বাবার কাছে
গ. ছোকানুর কাছে ঘ. মাঝির কাছে
উত্তর: ঘ. মাঝির কাছে।
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল