বাংলা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
জাগো তবে অরণ্য কন্যারা
১। কবি সুফিয়া কামাল আত্মার কী আনতে বলেছেন?
ক. কান্না খ. খুশি গ. দুঃখ ঘ. আনন্দ
উত্তর: ঘ. আনন্দ
২। কোন আলো মুঠি মুঠি ছড়াবে?
ক. দুপুরের খ. সন্ধ্যার গ. প্রভাতের ঘ. রাতের
উত্তর: গ. প্রভাতের
৩। কোনটি স্মৃতিমূলক রচনা?
ক. মায়া কাজল খ. কেয়ার কাঁটা
গ. একাত্তরের ডায়েরি ঘ. পূরবী
উত্তর: গ. একাত্তরের ডায়েরি
৪। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে?
ক. গোলাপ খ. অরণ্য
গ. মৌসুমি ফুল ঘ. শাপলা ফুল
উত্তর: গ. মৌসুমি ফুল
৫। আনন্দ কার জন্য আনবে?
ক. মানুষের জন্য খ. আত্মার জন্য
গ. সবার জন্য ঘ. ক্ষুধার্তের জন্য
উত্তর: খ. আত্মার জন্য
৬। কবি কী জন্য ব্যথিত?
ক. প্রকৃতির ধ্বংসে খ. স্বামী মারা গেছে
গ. গরিব বলে ঘ. পৃথিবী দুঃখে
উত্তর: ক. প্রকৃতির ধ্বংসে
৭। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কোন কাব্য থেকে নেওয়া?
ক. উদাত্ত পৃথিবী খ. সাঁঝের মায়া
গ. মায়া কাজল ঘ. ইতল বিতল
উত্তর: ক. উদাত্ত পৃথিবী
৮। ‘কঙ্কণ’ শব্দের অর্থ কী?
ক. মালা খ. শাড়ি গ. কাঁকন ঘ. ফুল
উত্তর: গ. কাঁকন
৯। ‘বহ্নি’ শব্দের অর্থ কী?
ক. আগুন খ. অধর গ. পানি ঘ. বায়ু
উত্তর: ক. আগুন
১০। ‘ম্লান’ শব্দের অর্থ কী?
ক. মলিন খ. তাজা গ. ভিজা ঘ. শুকনা
উত্তর: ক. মলিন
১১। ‘মুমূর্ষু’ শব্দের অর্থ কী?
ক. মৃত খ. মৃতপ্রায় গ. জীবন্ত ঘ. সজীব
উত্তর: খ. মৃতপ্রায়
১২। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কোন ধরনের রচনা?
ক. নাটক খ. কবিতা গ. প্রবন্ধ ঘ. রসরচনা
উত্তর: খ. কবিতা
১৩। কবি অরণ্য কন্যাদের কাছ থেকে কী প্রত্যাশা করেন?
ক. সবুজ পাতা খ. সুন্দর ফুল গ. জাগরণ ঘ. নিদ্রা
উত্তর: গ. জাগরণ
১৬। নিবিড় ছায়া বলতে বোঝায়—
ক. হালকা ছায়া খ. হালকা ফরসা
গ. গাঢ় ছায়া ঘ. গাঢ় আলো
উত্তর: গ. গাঢ় ছায়া
১৭। এক প্রহর সমান কতটুকু সময়?
ক. ৩ ঘণ্টা খ. ৬ ঘণ্টা গ. ৪ ঘণ্টা ঘ. ১২ ঘণ্টা
উত্তর: ক. ৩ ঘণ্টা
১৮। ‘উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা—
ক. জাগো তবে অরণ্য কন্যারা খ. রাখালী
গ. দেশ ঘ. দুই বিঘা জমি
উত্তর: ক. জাগো তবে অরণ্য কন্যারা
১৯। ‘তিমির’ বলতে বোঝায়—
ক. আলো খ. অন্ধকার
গ. গাঢ় আলো ঘ. গাঢ় অন্ধকার
উত্তর: ঘ. গাঢ় অন্ধকার
২০। ‘প্রহর’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. সময় খ. স্থান গ. রাত ঘ. দুপুর
উত্তর: ক. সময়
২১। কবিতাটি পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থী প্রকৃতিজগতের প্রতি—
ক. নিষ্ঠুর হবে খ. নির্মম হবে
গ. সহানুভূতিশীল হবে ঘ. বিরূপ হবে
উত্তর: গ. সহানুভূতিশীল হবে
২২। ‘ম্লান’ শব্দের যথার্থ বিপরীত শব্দ হচ্ছে—
ক. অমলিন খ. অম্লান গ. উজ্জ্বল ঘ. অম্ল
উত্তর: খ. অম্লান
২৩। ‘উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থের কবিতা কোনটি?
ক. জাগো তবে অরণ্য কন্যারা খ. বৃক্ষ
গ. বৃক্ষবন্দনা ঘ. প্রাথী
উত্তর: ক. জাগো তবে অরণ্য কন্যারা।
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল