বাংলা ১ম পত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
জাগো তবে অরণ্য কন্যারা
২৪। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার আঙ্গিক গঠিত হয়েছে কোন বিষয়টি নিয়ে?
ক. মুক্তবুদ্ধির চেতনা নিয়ে
খ. বৃক্ষনিধনবিরোধী চেতনা নিয়ে
গ. বৃক্ষনিধনের আনন্দ নিয়ে
ঘ. বৃক্ষনিধনের যৌক্তিকতা নিয়ে
উত্তর: খ. বৃক্ষনিধনবিরোধী চেতনা নিয়ে
২৫। ‘ক্ষুধার্ত’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হিসেবে কোনটি প্রযোজ্য?
ক. ক্ষুধা+আর্ত খ. ক্ষু+ধার্ত
গ. ক্ষুধার+ত ঘ. ক্ষুধা+ঋত
উত্তর: ঘ. ক্ষুধা+ঋত
২৬। কবিতার আলোকে প্রকৃতির অন্যতম উপাদান কী?
ক. গাছ খ. মেঘ গ. পানি ঘ. বায়ু
উত্তর: ক. গাছ
২৭। বৃক্ষের সবচেয়ে বড় অবদান কোনটি?
ক. অক্সিজেন খ. খাদ্য
গ. ছায়া ঘ. আসবাবপত্র
উত্তর: ক. অক্সিজেন
২৮। পৃথিবী বাঁচাতে কী করা জরুরি?
ক. গাছ রোপণ করা
খ. গাছের ব্যবহার বাড়ানো
গ. গাছ কাটা ঘ. চারা গাছ কাটা
উত্তর: ক. গাছ রোপণ করা
২৯। পৃথিবীর জীবন অর্থের পরিচয় পাওয়া যায় যে শব্দে—
ক. অতন্দ্র খ. ধরা-প্রাণ
গ. লেলিহান শিখা ঘ. পল্লব
উত্তর: খ. ধরা-প্রাণ
৩০। কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
ক. গাছ নিধন করা
খ. প্রকৃতি জগৎকে রক্ষা করা
গ. গাছ লাগানো ঘ. মাছ ধরা
উত্তর: খ. প্রকৃতি জগৎকে রক্ষা করা
৩১। প্রকৃতির বিলীনতায় কবি মানুষের মাঝে যে পরিবর্তন লক্ষ করেছেন, তা হলো—
i. ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি ii. সব ম্লান মুখ iii. জীর্ণ-শীর্ণ চেহারা
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
উত্তর: গ. i ও ii
৩২। কঙ্কণে কিসের তান তোলা হয়?
ক. কবিতার খ. বীণার
গ. গানের ঘ. ছন্দের
উত্তর: ঘ. ছন্দের
৩৩। মৌসুমে ফুলের গান কার কণ্ঠে আর জাগে না?
ক. মানুষের খ. সুফিয়া কামালের
গ. অরণ্যের ঘ. পাখির
উত্তর: খ. সুফিয়া কামালের
৩৫। সবার ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টির কারণ কী?
ক. মৌসুমি ফুল ফোটেনি বলে
খ. অস্তিত্ব হুমকির মুখে বলে
গ. তারা অতিদরিদ্র বলে
ঘ. আত্মার আনন্দ আর নেই বলে
উত্তর: খ. অস্তিত্ব হুমকির মুখে বলে
৩৬। সব মুখ ম্লান কেন?
ক. বিলীন হওয়ার ভয়ে ভীত বলে
খ. প্রকৃতিতে মৌসুমি ফুল নেই বলে
গ. কবি অভিমানে নীরব বলে
ঘ. মানুষ মুমূর্ষু বলে
উত্তর: ক. বিলীন হওয়ার ভয়ে ভীত বলে
৩৭। ‘ক্ষুধার্তের লাগি’ কী আনতে বলা হয়েছে?
ক. পানি খ. খাদ্য
গ. ফলমূল ঘ. অমৃত
উত্তর: খ. খাদ্য।
প্রার্থী
১। শীতার্ত মানুষ হিমশীতল সুদীর্ঘ রাত কার প্রতীক্ষায় থাকে?
ক. সরকারের খ. বিত্তবানদের
গ. সূর্যের প্রতীক্ষায়
ঘ. অগ্নির প্রতীক্ষায়
উত্তর: গ. সূর্যের প্রতীক্ষায়
২। এক টুকরো কাপড়ে কান ঢেকে শীত পাড়ি দেয় কারা?
ক. সন্ন্যাসীরা খ. বিত্তবানরা
গ. বস্ত্রহীনরা ঘ. কৃপাপ্রার্থীরা
উত্তর: গ. বস্ত্রহীনরা
৩। কোন সময়ের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়ে দামি বলে মনে হয়?
ক. সকালের খ. দুপুরের
গ. বিকেলের ঘ. সন্ধ্যার
উত্তর: ক. সকালের
৪। কবি কাদের জন্য সূর্যের কাছে উত্তাপ আর আলো প্রার্থনা করেছেন?
ক. কৃষকদের জন্য
খ. শ্রমজীবী মানুষের জন্য
গ. সমাজের নিচতলার মানুষের জন্য
ঘ. বিত্তশালী মানুষের জন্য
উত্তর: গ. সমাজের নিচতলার মানুষের জন্য
৬। ‘অকৃপণ’ শব্দের অর্থ কী?
ক. আড়ষ্টতা খ. প্রার্থী
গ. জড়তার ভাব ঘ. উদার
উত্তর: ঘ. উদার।
মোস্তাফিজুর রহমান লিটন
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল