বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকা : তুলি
আকা : তুলি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রার্থী
২৪। ‘প্রার্থী’ কবিতার উদ্দেশ্য কী?
ক. শীতার্ত মানুষের বস্ত্রদান
খ. অসহায় মানুষকে সাহায্য করা
গ. সকলকে ভালোবাসা
ঘ. অন্নহীন, বস্ত্রহীন মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি
উত্তর: ঘ. অন্নহীন, বস্ত্রহীন মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি করা
২৫। ‘স্যাঁতসেঁতে ভিজা’ ঘর দিয়ে কবি কী ফুটিয়ে তুলেছেন?
ক. শীতার্ত মানুষের করুণ অবস্থা
খ. অসহায়দের অবস্থা
গ. কবির অবস্থা ঘ. মানুষের অবস্থা
উত্তর: ক. শীতার্ত মানুষের করুণ অবস্থা
২৬। ‘প্রার্থী’ কবিতার মূল ভাববস্তু কোনটি?
ক. সূর্যের বন্দনা করার আহ্বান
খ. সূর্যকে গরিবের আশ্রয় হওয়ার আহ্বান
গ. উলঙ্গ ছেলেকে আশ্রয়ের আহ্বান
ঘ. দরিদ্র মানুষদের সহযোগিতার আহ্বান
উত্তর: ঘ. দরিদ্র মানুষদের সহযোগিতার আহ্বান

২৭। ‘হিমশীতল’ শব্দের গঠনে ব্যাকরণের যে পরিচয় পাওয়া যায়—
ক. সন্ধি খ. সমাস গ. প্রত্যয় গ. উপসর্গ
উত্তর: খ. সমাস
২৮। কৃষকের চঞ্চল চোখ ধানকাটার জন্য প্রতীক্ষা করে—
i. নতুন ফসল পাওয়ার আনন্দে ii. কাজ শেষে বিশ্রামের আশায় iii. নতুন ফসল রোপণের জন্য
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
২৯। কবি কোন কারণে জ্বলন্ত অগ্নিপিণ্ড হওয়ার প্রার্থনা করছেন?
ক. কৃষকদের দুরবস্থা দেখে
খ. রাস্তার উলঙ্গ ছেলের দুর্দশা দেখে
গ. বস্ত্রহীন মানুষের কষ্টকে অনুধাবন করে
ঘ. মানুষকে ভস্মীভূত হতে দেখে
উত্তর: গ. বস্ত্রহীন মানুষের কষ্টকে অনুধাবন করে
৩০। ‘প্রার্থী’ কবিতায় উলঙ্গ ছেলে কাদের প্রতিনিধি হিসেবে উপস্থাপিত হয়েছে?
ক. ভবঘুরে মানুষদের খ. অত্যাচারী জমিদারদের
গ. কোটিপতিদের
ঘ. হাজারো সহায় সম্বলহীন মানুষদের
উত্তর: ঘ. হাজারো সহায় সম্বলহীন মানুষদের
৩১। ভিজে ভিজে ভাবযুক্ত অবস্থার পরিচয় পাওয়া যায়, এমন শব্দটি হচ্ছে—
ক. হিমশীতল খ. স্যাঁতসেঁতে
গ. তুষারের মতো ঘ. আড়ষ্টতা
উত্তর: খ. স্যাঁতসেঁতে
৩২। সূর্যের কাছে রাস্তার ধারের উলঙ্গ ছেলেটার জন্য উত্তাপ চাওয়ার মধ্যে কবির যে অনুভূতি প্রকাশ পেয়েছে, তা হলো—
i. সহযোগিতা ii. সহমর্মিতা iii. সহনশীলতা
কোনটি সঠিক?
ক. iii খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii
৩৩। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
ক. ২১ খ. ২২ গ. ২৩ ঘ. ২৪
উত্তর: ক. ২১
৩৪। সকালের এক টুকরো রোদকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
ক. কৃষকের চঞ্চল চোখ খ. এক টুকরো সোনা
গ. এক টুকরো গরম কাপড়
ঘ. এক জ্বলন্ত অগ্নিপিণ্ড
উত্তর: খ. এক টুকরো সোনা
৩৫। সুকান্তের কবিতায় কেমন মানুষের চিত্র অঙ্কিত হয়েছে?
ক. বঞ্চনাকাতর মানুষের খ. হতদরিদ্র মানুষের
গ. ভবঘুরে মানুষের ঘ. বিত্তবান মানুষের
উত্তর: ক. বঞ্চনাকাতর মানুষের
৩৬। কার প্রতীক্ষায় আমরা হিমশীতল সুদীর্ঘ রাত কাটাই?
ক. সূর্যের খ. শীতবস্ত্রের গ. ভোরের ঘ. আজানের
উত্তর: ক. সূর্যের
৩৭। ষড়্ঋতুর দেশ বাংলাদেশে ধান কাটার রোমাঞ্চকর দিনগুলো আসে কোন ঋতুতে?
ক. শরতে খ. হেমন্তে গ. শীতে ঘ. বসন্তে
উত্তর: খ. হেমন্তে।
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল