বাংলা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
একুশের গান
১। একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে মা কী হারিয়েছেন?
ক. জমিজমা খ. সন্তান গ. স্বামী ঘ. জীবন
উত্তর: খ. সন্তান
২। ‘শিশু হত্যার বিক্ষোভ আজ কাঁপুক বসুন্ধরা’—এই শিশু কারা?
ক. নবজাতকরা খ. ভাষাশহিদরা
গ. পাকিস্তানিরা ঘ. শাসকেরা
উত্তর: খ. ভাষাশহিদরা
৩। আঁধারের পশুদের কোন জিনিসটি কবির চেনা?
ক. মুখ খ. স্বভাব গ. গতিবিধি ঘ. কর্মকাণ্ড
উত্তর: ক. মুখ
৪। এ দেশের প্রাণের দাবিকে রুখতে কারা গুলি ছোড়ে?
ক. বার্মিজরা খ. ভারতীয়রা
গ. ইংরেজরা ঘ. পাকিস্তানিরা
উত্তর: ঘ. পাকিস্তানিরা
৫। ছেলে হারা শত মায়ের কী দিয়ে গড়া একুশে ফেব্রুয়ারি?
ক. রক্তদিয়ে খ. অশ্রু দিয়ে
গ. ক্রোধের আগুন দিয়ে ঘ. প্রবল ঘৃণা দিয়ে
উত্তর: খ. অশ্রু দিয়ে
৬। ‘একুশের গান’ কবিতায় কোন ফুলের নাম উল্লেখ করা হয়েছে?
ক. শাপলা খ. রজনীগন্ধা
গ. হাসনাহেনা ঘ. কনকচাঁপা
উত্তর: খ. রজনীগন্ধা
৭। ‘একুশের গান’ কবিতা অবলম্বনে দিনবদলের ক্রান্তিলগ্নে কারা পার পাবে না?
ক. পাকিস্তানিরা খ. পশ্চিমের শোষকরা
গ. ব্রিটিশ শোষকরা ঘ. বিদেশী শোষকরা
উত্তর: খ. পশ্চিমের শোষকরা
৮। ‘একুশের গান’ কবিতাটির কবি কে?
ক. আল মাহমুদ খ. আবদুল গাফ্ফার চীেধুরী
গ. আহসান হাবীব ঘ. আলতাফ মাহমুদ
উত্তর: খ. আবদুল গাফ্ফার চীেধুরী
৯। ‘একুশের গান’ কী ধরনের রচনা?
ক. কবিতা খ. ছড়া গ. নাটক ঘ. প্রবন্ধ
উত্তর: ক. কবিতা
১০। ‘ক্রান্তি’ শব্দের অর্থ কী?
ক. লগ্ন খ. পরিবর্তন গ. পরিশ্রান্ত ঘ. কষ্টকর
উত্তর: খ. পরিবর্তন
১১। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনটি সম্পাদনা করেন কে?
ক. আল মাহমুদ খ. হাসান হাফিজুর রহমান
গ. আহসান হাবীব ঘ. আলতাফ মাহমুদ
উত্তর: খ. হাসান হাফিজুর রহমান
১২। সাধু ভাষারীতির শব্দ কোনটি?
ক. আজ খ. ভুলিতে গ. হেসে ঘ. ওরা
উত্তর: খ. ভুলিতে
১৩। কবি আবদুল গাফ্ফার চৌধুরী ‘ক্ষ্যাপা বুনো’ বলতে বুঝিয়েছেন?
ক. বনের হিংস্র জন্তুদের খ. পাকিস্তানি শোষকদের
গ. ইংরেজ শাসকদের ঘ. একাত্তরের দালালদের
উত্তর: খ. পাকিস্তানি শোষকদের
১৪। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়—
ক. ২৬ মার্চ খ. ১৬ ডিসেম্বর
গ. ১৪ ডিসেম্বর ঘ. ২১ ফেব্রুয়ারি
উত্তর: ঘ. ২১ ফেব্রুয়ারি
১৫। ‘ওরা এ দেশের নয়’—‘একুশের গান’ কবিতায় কাদের কথা বলা হয়েছে?
ক. পশ্চিমের শোষক খ. ইংরেজ বেনিয়া
গ. মিয়ানমারের রোহিঙ্গা ঘ. রোহিঙ্গা শরণার্থী
উত্তর: ক. পশ্চিমের শোষক
১৭। ‘বসুন্ধরা’ শব্দের সবচেয়ে বেশি পরিচিত অর্থ হচ্ছে—
ক. বসুমতী খ. পৃথিবী গ. বসুধা ঘ. মেদিনী
উত্তর: খ. পৃথিবী
১৮। ১৯৫২ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়—
ক. ছাত্র আন্দোলন খ. শিক্ষা আন্দোলন
গ. ভাষা আন্দোলন ঘ. স্বাধীনতা আন্দোলন
উত্তর: গ. ভাষা আন্দোলন।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল