বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

একুশের গান
১৯। ‘গগন’ শব্দের সবচেয়ে বেশি পরিচিত সমার্থক শব্দটি হচ্ছে—
ক. অন্তরীক্ষ খ. আকাশ গ. নভ ঘ. শূন্য
উত্তর: খ. আকাশ
২১। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি—লাইন দুটির তাৎপর্য কী?
ক. ভাষা দিবস খ. আত্মত্যাগ
গ. শহিদদের স্মরণ ঘ. ভালোবাসা
উত্তর: গ. শহিদদের স্মরণ
২২। ‘একুশের গান’ রচনার গঠনগত দিকের সমর্থন মেলে কোনটিতে?
ক. গল্প খ. প্রবন্ধ গ. নাটিকা ঘ. কবিতা
উত্তর: ঘ. কবিতা
২৩। ‘একুশের গান’ কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে—
ক. বাঙালির সংগ্রামী চেতনা
খ. মুক্তিযুদ্ধের চেতনা
গ. বাঙালির মনোবৃত্তি
ঘ. বাঙালির উদ্দেশ্য
উত্তর: ক. বাঙালির সংগ্রামী চেতনা
২৫। ‘ছেলে হারা শত মায়ের অশ্রু-গড়া’ চরণে অশ্রু’ বিসর্জন মূলত কিসের জন্য?
ক. শহিদদের স্মরণে
খ. পাকিস্তানি বাহিনীর শোষণে
গ. রাষ্ট্রভাষার দাবিতে
ঘ. দেশপ্রেমের জন্য
উত্তর: ক. শহিদদের স্মরণে
২৬। ‘ওদের ঘৃণ্য পদাঘাত’—এই পদাঘাত—
ক. বুকে খ. জনতার বুকে
গ. দেশের বুকে ঘ. বাংলার বুকে
উত্তর: ঘ. বাংলার বুকে
২৭। ‘তুমি আজ জাগো’ কবি আবার জেগে উঠতে বলেছেন—
ক. জনগণকে খ. ভাষাশহিদদের
গ. পাকিস্তানি বাহিনীকে ঘ. একুশে ফেব্রুয়ারিকে
উত্তর: ঘ. একুশে ফেব্রুয়ারিকে
২৮। ‘ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে’— বাক্যটিতে প্রকাশ পেয়েছে—
ক. পাকিস্তানিদের নির্মমতা
খ. মানুষের অক্ষমতা
গ. বাঙালির নির্মমতা
ঘ. শহিদদের প্রতি রুক্ষতা
উত্তর: ক. পাকিস্তানিদের নির্মমতা
২৯। ‘একুশের গান’ কবিতার মাধ্যমে কবি যে
চেতনাটি আমাদের মধ্যে প্রবাহিত করতে চেয়েছেন?
ক. পাকিস্তানিদের শোষণ খ. ভাষার দাবি
গ. ভাষাশহিদদের স্মরণ ঘ. আত্মত্যাগ
উত্তর: ঘ. আত্মত্যাগ
৩০। নিচের কোন শব্দের গঠনে উপসর্গের পরিচয় পাওয়া যায়?
ক. ফেব্রুয়ারি খ. ইতিহাস গ. গগন ঘ. পদাঘাত
উত্তর: খ. ইতিহাস
৩১। ‘দিনবদলের ক্রান্তিলগ্নে তরুণ তোরা পার পাবি না’, কারণ—
i. শত্রুরা শক্তিহীন হয়ে পড়েছে
ii. শত্রুদের শাস্তি দেওয়ার সময় এসেছে
iii. তরুণ শক্তি জেগে উঠেছে
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii
৩২। ‘তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি’ বলতে বোঝানো হয়েছে—
i. একুশের চেতনাকে জাগ্রত করা
ii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা
iii. দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii
৩৩। আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে’— এখানে কোন শহিদের কথা বলা হয়েছে?
ক. একাত্তরের মুক্তিযুদ্ধের
খ. বায়ান্নর ভাষা আন্দোলনের
গ. উনসত্তরের গণ-অভ্যুত্থানের
ঘ. নব্বইয়ের গণ-আন্দোলনের
উত্তর: খ. বায়ান্নর ভাষা আন্দোলনের
৩৫। বাংলাদেশকে কবি কিসের সাথে তুলনা করেছেন?
ক. সোনা খ. রুপা গ. তামা ঘ. হীরা
উত্তর: ক. সোনা
৩৬। ওরা এ দেশের প্রাণের দাবিকে কীভাবে রোখে?
ক. গুলি ছুড়ে খ. বেয়নেট খুঁচিয়ে
গ. ছুরি চালিয়ে ঘ. আগুন জ্বালিয়ে
উত্তর: ক. গুলি ছুড়ে
৩৭। দেশের দাবি কী ছিল?
ক. দেশকে স্বাধীন করতে হবে
খ. মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে
গ. দেশ বিভাগ করতে হবে
ঘ. বাংলাকে রাষ্ট্রভাষা করা হবে না
উত্তর: খ. মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে।
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা