বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘কিশোর কাজি’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

কিশোর কাজি
১। হারুন-অর-রশিদ কোথাকার শাসক ছিলেন?
ক. বাগদাদের খ. ইরানের
গ. বাহরাইনের ঘ. সৌদি আরবের
উত্তর: ক. বাগদাদের
২। খলিফা বালকদের খেলা থেকে কী শিখেছিলেন?
ক. শাস্তি প্রদানের কৌশল
খ. বিচার করার কৌশল
গ. সত্য উদ্ঘাটনের কৌশল
ঘ. রায় দেওয়ার কৌশল
উত্তর: গ. সত্য উদ্ঘাটনের কৌশল
৩। আলী কোজাই নাজিমকে কী রাখতে অনুরোধ করল?
ক. মোহরের কলসি খ. জমির দলিল
গ. টাকাপয়সা ঘ. জলপাইয়ের কলসি
উত্তর: ঘ. জলপাইয়ের কলসি
৪। হজব্রত পালনের জন্য কার মক্কা যাওয়ার খুব ইচ্ছা হলো —।
ক. নাজিমের খ. কাজির
গ. আলী কোজাইয়ের ঘ. নাজিমের স্ত্রী
উত্তর: গ. আলী কোজাইয়ের
৫। কে মোহরগুলো ফিরিয়ে দিল?
ক. বালক কাজি খ. নাজিম
গ. আলী কোজাই ঘ. নাজিমের স্ত্রী
উত্তর: খ. নাজিম
৬। আলী ও নাজিমের মধ্যে কোন ধরনের সম্পর্ক ছিল?
ক. বন্ধুত্বপূর্ণ খ. শত্রুতামূলক
গ. রাজা-প্রজার ঘ. ভ্রাতৃত্বের
উত্তর: ক. বন্ধুত্বপূর্ণ
৭। নাজিম কলসির মুখ খুলেছিল কেন?
ক. সোনার মোহরগুলো নিতে
খ. জলপাই নিতে
গ. কৌতূহলের বশবর্তী হয়ে
ঘ. লোভের বশবর্তী হয়ে
উত্তর: খ. জলপাই নিতে
৮। কাজি কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি ঘ. উর্দু ঘ. ইংরেজি
উত্তর: ক. আরবি
৯। পূর্ণিমা শব্দটি কোন নিয়মে গঠিত?
ক. সমাসবদ্ধ খ. উপসর্গজাত
গ. প্রত্যয়জাত ঘ. সন্ধিজাত
উত্তর: গ. প্রত্যয়জাত
১০। যত্নে রাখলে বড়জোর ছয় মাস রাখা যায়, এ কথা কে বলল?
ক. কাজি খ. নাজিম
গ. ব্যবসায়ী ঘ. আলী
উত্তর: গ. ব্যবসায়ী
১১। কত দিন কেটে যাওয়ার পরও আলী ফিরে এল না?
ক. দুই বছর খ. তিন বছর
গ. চর বছর ঘ. পাঁচ বছর
উত্তর: ক. দুই বছর
১২। আলী কোথাই টাকা সঞ্চয় করেছিল—
i. পৈতৃক সম্পত্তি থেকে
ii. পরিশ্রম করে iii. ব্যবসা করে
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii
১৩। নাজিম কলসি উপুড় করে ঢেলে দিলে ভেতরে কী দেখতে পেল?
ক. সোনার মোহর খ. রুপার গয়না
গ. সোনার গয়না ঘ. রুপার মোহর
উত্তর: ক. সোনার মোহর
১৪। বড় হওয়ার পর বালককে খলিফা কীভাবে পুরস্কৃত করলেন?
ক. উজির নিয়োগ করে
খ. কাজির পদ প্রদান করে
গ. সোনার মোহর দিয়ে
ঘ. প্রাসাদ দান করে
উত্তর: খ. কাজির পদ প্রদান করে
১৫। কাবা শরিফ কোথায় অবস্থিত?
ক. বাগদাদে খ. মদিনায়
গ. কায়রোতে ঘ. মক্কায়
উত্তর: ঘ. মক্কায়
১৬। যত্নে রাখলে জলপাই বড়জোর কয় মাস টাটকা থাকে?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
উত্তর: ঘ. ছয়
১৭। ‘কিশোর কাজি’ গল্পটি কোন কাহিনি অবলম্বনে লেখা হয়েছে?
ক. শাহনামা খ. আরব্য উপন্যাস
গ. মৈমনসিংহ গীতিকা
ঘ. রুবাইয়াত-এ ওমর খৈয়াম
উত্তর: খ. আরব্য উপন্যাস
১৮। আলী কোজাই কোন শহরে বাস করত?
ক. বাগদাদ খ. রিয়াদ
গ. তেহরান ঘ. কায়রো
উত্তর: ক. বাগদাদ
১৯। আলী কোজাই পেশায় কী ছিল?
ক. কাজি খ. বণিক গ. কৃষক ঘ. তাঁতি
উত্তর: খ. বণিক
২০। আলী কোজাই মক্কায় যেতে চাইল কেন?
ক. ব্যবসার কাজে খ. ভ্রমণ করতে
গ. বন্ধুর খোঁজে ঘ. হজ করতে
উত্তর: ঘ. হজ করতে।
২১। আলী কলসিটি কী দিয়ে পূর্ণ করল?
ক. জাম খ. বড়ই গ. লিচু ঘ. জলপাই
উত্তর: ঘ. জলপাই
২২। আলী কোজাইয়ের বিশ্বস্ত বন্ধুর নাম কী?
ক. নিজাম খ. হারুন
গ. নাজিম ঘ. রশীদ
উত্তর: গ. নাজিম
২৩। আলী কত দিন আগে কলসিটি নাজিমের কাছে দিয়েছিল?
ক. প্রায় ছয় মাস আগে
খ. প্রায় দুই বছর আগে
গ. প্রায় এক বছর আগে ঘ. প্রায় দেড় বছর আগে
উত্তর: খ. প্রায় দুই বছর আগে
২৪। নাজিমের স্ত্রীর কী খেতে ইচ্ছা হয়েছিল?
ক. আপেল খ. জলপাই
গ. খেজুর ঘ. কাঁঠাল
উত্তর: খ. জলপাই
২৫। হারুন-অর-রশীদের উপাধি কী ছিল?
ক. বাদশাহ খ. সম্রাট
গ. রাজা ঘ. খলিফা
উত্তর: ঘ. খলিফা।
মোস্তাফিজুর রহমান লিটন,
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল