বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
কিশোর কাজি
২৬। ঘুরতে বেরিয়ে খলিফা একস্থানে কী দেখতে পেলেন?
ক. কতগুলো বালক মারামারি করছে
খ. কতগুলো বালক ছোটাছুটি করছে
গ. কতগুলো বালক ঝগড়া করছে
ঘ. কতগুলো বালক খেলা করছে
উত্তর: ঘ. কতগুলো বালক খেলা করছে
# নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রহমান সাহেবের বাড়িতে চুরি হওয়ার পর পুলিশ সন্দেহভাজনদের আটক করে। কিন্তু এদের মধ্যে কে সত্যিকারের চোর, তা খুঁজে বের করতে পারে না। ঠিক তখনই সেখানে উপস্থিত রহমান সাহেবের কিশোর বয়সী ছেলে ফজলুল বলে যে, ‘চুরি করার সময় চোর কাচের ফুলদানি ভেঙে ফেলে এবং তাতে চোরের পা কেটে মেঝেতে রক্ত লেগে যায়। এদের মধ্যে যার পায়ের তলায় কাটা দাগ থাকবে, সে-ই আসল চোর।
২৭। উদ্দীপকের ফজলুলের সাথে কিশোর কাজি গল্পে মিল রয়েছে —।
ক. কিশোর বিচারকের
খ. বাগদাদের কাজির
গ. খলিফার উজিরের
ঘ. আলী কোজাইয়ের
উত্তর: ক. কিশোর বিচারকের
২৮। ওই মিলের কারণ —।
i. বয়স ii. উপস্থিত বুদ্ধি iii. বিচক্ষণতা
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৯। বালকেরা অভিনয়ে জলপাই ব্যবসায়ীকে কেন ডেকেছিল?
ক. জলপাই কেনার জন্য
খ. জলপাই বিক্রির জন্য
গ. জলপাইয়ের খাদ্যগুণ জানার জন্য
ঘ. জলপাই কত দিন ভালো থাকে জানার জন্য
উত্তর: ঘ. জলপাই কত দিন ভালো থাকে জানার জন্য
৩০। কাবা শরিফ কোথায় অবস্থিত?
ক. বাগদাদে খ. মদিনায়
গ. কায়রোয় ঘ. মক্কায়।
উত্তর: ঘ. মক্কায়।
রাজকুমার ও ভিখারির ছেলে
১। টম কী রকম ছেলে?
ক. ভ্রমণবিলাসী খ. কল্পনাবিলাসী
গ. দায়িত্বজ্ঞানহীন ঘ. বিদ্যানুরাগী
উত্তর: খ. কল্পনাবিলাসী
২। রবির বাবার সঙ্গে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের কোন চরিত্রটির কোন মিল নেই?
ক. দারোয়ানের খ. জন কান্টির
গ. ফাদার এন্ড্রুর ঘ. সৈনিকের
উত্তর: গ. ফাদার এন্ড্রুর
৩। রবির বাবার সঙ্গে ক্যান্টির বাবার মিল লক্ষ করা যায় —।
ক. উভয়েই শিক্ষিত খ. উভয়েই বেকার
গ. উভয়েই নিষ্ঠুর ঘ. উভয়েই বেহিসাবি
উত্তর: গ. উভয়েই নিষ্ঠুর
৪। কার জন্মে রাজ্যময় খুশির ঢেউ বইল?
ক. টম ক্যান্টি খ. জন ক্যান্টি
গ. রাজকুমার এডওয়ার্ড
ঘ. ফাদার এ্যান্ড্রু
উত্তর: গ. রাজকুমার এডওয়ার্ড
৫। কোন শতকে টমক্যান্টি ও রাজকুমার জন্মগ্রহণ করেন?
ক. চতুর্দশ খ. পঞ্চদশ
গ. ষোড়শ ঘ. সপ্তদশ
উত্তর: গ. ষোড়শ
৬। রাজকুমার কাকে তার পাশে বসালেন?
ক. ফাদার এন্ড্রু খ. টম ক্যান্টি
গ. হাটফোর্ড ঘ. মিলস হেনডেন
উত্তর: ঘ. মিলস হেনডেন
৭। সরাইখানা কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি
গ. বাংলা ঘ. ফরাসি
উত্তর: খ. ফারসি
৮। সৈনিককে পাশে বসানোর মধ্য দিয়ে রাজকুমারের কোন চিত্রটি ফুটে উঠল?
ক. বুদ্ধিমত্তার খ. বোকামির
গ. অকৃতজ্ঞতার ঘ. কৃতজ্ঞতার
উত্তর: ঘ. কৃতজ্ঞতার
৯। রাজকুমার গেটের বাইরে যাওয়ার পর দারোয়ান যা করল —।
ক. অপমান করল খ. পদাঘাত করল
গ. কষে চড় দিল ঘ. সালাম দিল
উত্তর: গ. কষে চড় দিল
১০। রাজকুমারের যে মনোভাব পাওয়া যায়।
ক. প্রতিহিংসাপরায়ণ খ. নিষ্ঠুর
গ. সাহসী ঘ. প্রজাদরদি
উত্তর: ঘ. প্রজাদরদি
১১। ক্যান্টি কার কাছ থেকে কিছু কিছু লেখাপড়া শিখেছিল?
ক. ফাদার এন্ড্রু খ. ফাদার চার্লস
গ. ফাদার উইলিয়াম ঘ. ফাদার ডেভিস
উত্তর: ক. ফাদার এন্ড্রু
১২। টমের মা টমের বেশে থাকা রাজকুমারের আচরণের জন্য কাকে দায়ী করল?
ক. পড়াশোনাকে খ. ঘোরাঘুরিকে
গ. খেলাধুলাকে ঘ. নাচ-গানকে
উত্তর: ক. পড়াশোনাকে
১৩। ‘হেনডেন হল’ কার বাড়ি ছিল?
ক. ডিউকের খ. সৈনিকের
গ. সন্ন্যাসীর ঘ. ফাদারের
উত্তর: খ. সৈনিকের
১৪। সৈনিকের বাগদত্তার নাম কী?
ক. লেডি এডিথ খ. লেডি এলিনা
গ. লেডি এরিনা ঘ. লেডি এডেন
উত্তর: ক. লেডি এডিথ
১৫। রাজপ্রসাদে টম ক্যান্টি ভীত হয়ে পড়ল—
i. আত্মপরিচয় প্রকাশ হওয়ার ভয়ে
ii. রাজকীয় জীবনযাপনে অনভ্যস্ত থাকায়
iii. মৃত্যুদণ্ডের আশঙ্কায়
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
মোস্তাফিজুর রহমান লিটন,
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল