বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

সোহরাব-রোস্তম
১। ‘সোহরাব রোস্তম’ কাহিনীর মূল লেখক কে?
ক. মালিক মুহম্মদ জায়সী
খ. ওমর খৈয়াম
গ. ইমরুল কায়েস
ঘ. আবুল কাসেম ফেরদৌসী
উত্তর: ঘ. আবুল কাসেম ফেরদৌসী
২। রুদাবা কার কন্যা ছিলেন?
ক. রাজা পরীচেহের কন্যা
খ. মাজেন্দ্রান রাজার কন্যা
গ. রাজা মেহেরাবের কন্যা
ঘ. রাজা কায়কাউসের কন্যা
উত্তর: গ. রাজা মেহেরাবের কন্যা
৩। রোস্তমের স্ত্রীর নাম কী?
ক. তহমিনা খ. তহুরা
গ. জরিনা ঘ. তাসলিমা
উত্তর: ক. তহমিনা
৪। রোস্তম কোথাকার শাসক ছিলেন?
ক. ইরানের খ. ইরাকের
গ. কাবুলের ঘ. জাবুলিস্তানের
উত্তর: ঘ. জাবুলিস্তানের
৫। আস্তাবলে কী রাখা হয়?
ক. গরু খ. ছাগল গ. ঘোড়া ঘ. হাতি
উত্তর: গ. ঘোড়া
৬। সোহরাব সম্মুখযুদ্ধে রোস্তমকে আহ্বান করলেন কেন?
ক. হত্যা করার জন্য
খ. নিজেকে যাচাই করার জন্য
গ. পিতার সঙ্গে সাক্ষাতের জন্য
ঘ. অপমান করার জন্য
উত্তর: গ. পিতার সঙ্গে সাক্ষাতের জন্য
৭। নিচের কোন শব্দটি উপসর্গযোগে গঠিত হয়েছে?
ক. কুজন খ. প্রগাঢ়
গ. পালঙ্ক ঘ. স্নিগ্ধ
উত্তর: খ. প্রগাঢ়
৮। কোনটি সঠিক?
ক. অশ্রুজল খ. অশ্রুসজল
গ. অশ্রুসজল ঘ. নয়ন অশ্রু
উত্তর: গ. অশ্রুসজল
৯। তখন নিশুতি রাত—এখানে নিশুতি শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. ভোর রাত খ. গভীর রাত
গ. সন্ধ্যা রাত ঘ. গোধূলি
উত্তর: খ. গভীর রাত
১০। রোস্তমের আজ সেদিকে ভ্রুক্ষেপ নেই। এখানে ভ্রুক্ষেপ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. চোখ রাখা খ. ভ্রু কুঁচকানো
গ. মনোযোগ দেওয়া
ঘ. গুরুত্ব দেওয়া
উত্তর: ঘ. গুরুত্ব দেওয়া
১১। শিশু জালের প্রতি দয়াশীল ছিল কারা?
ক. ঋষিরা খ. দেবতারা
গ. প্রজারা ঘ. পরীরা
উত্তর: খ. দেবতারা
১২। রাজা শাহ মনুচেহেরের সৈন্য দলে নামকরা বীর যোদ্ধার নাম কী?
ক. শাম খ. ইরিজি
গ. ফেরিদুর ঘ. পীরচেহের
উত্তর: ক. শাম
১৩। বাদশাহ মনুচেহের শামকে কোন রাজ্যের শাসনভার দিলেন?
ক. জাবুলিস্তান খ. তুরান
গ. সামেনগান ঘ. হামাউন
উত্তর: ক. জাবুলিস্তান
১৪। রোস্তম কয়টি ছাগলের মাংসের কাবাব দিয়ে প্রাতঃরাশ সম্পন্ন করত?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: ঘ. পাঁচটি
১৫। রাজা মেহেরাবের কন্যা রুদাবার সঙ্গে জালের —।
i. কলহ হয়
ii. প্রণয় হয়
iii. বিবাহ হয়
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii
১৬। ‘সোহরাব রোস্তম’ গল্পটি কী ধরনের?
ক. করুণ কাহিনিমূলক
খ. বীরত্বমূলক
গ. ঐতিহাসিক ঘ. অবাস্তব
উত্তর: খ. বীরত্বমূলক
১৭। শিশু জালের প্রতি দয়াশীল ছিল কারা?
ক. ঋষিরা খ. দেবতারা
গ. প্রজারা ঘ. পরীরা
উত্তর: খ. দেবতারা
১৮। বাদশাহ মনুচেহের জালকে কী উপহার দিলেন?
ক. তলোয়ার খ. ঘোড়া
গ. তীর-ধনুক ঘ. স্বর্ণমুদ্রা
উত্তর: খ. ঘোড়া
১৯। শাম মাজেন্দ্রান গেলেন কেন?
ক. মাজেন্দ্রানের রাজার সঙ্গে দেখা করতে
খ. অবসর যাপন করতে
গ. বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে
ঘ. দৈত্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে
উত্তর: ঘ. দৈত্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে
২০। রুদাবা অসুস্থ হয়ে পড়েছিলেন কেন?
ক. অনেক পরিশ্রম করতেন বলে
খ. স্বামীর জন্য দুশ্চিন্তা করতেন বলে
গ. মা হতে চলেছেন বলে
ঘ. ঠিকমতো খাওয়াদাওয়া করতেন না বলে
উত্তর: গ. মা হতে চলেছেন বলে।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল