বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

সোহরাব-রোস্তম
২১। বীরযোদ্ধা শাম পুত্রের নাম কী রাখলেন?
ক. হাম খ. তান গ. মান ঘ. জাল
উত্তর: ঘ. জাল
২২। সি-মোরগ জালকে ফেরত দিতে এসে উপহার হিসেবে কী দিয়ে যায়?
ক. সোনার কাঠি খ. রুপার কাঠি
গ. একটি পালক ঘ. বাঁশি
উত্তর: গ. একটি পালক
২৩। ইরানের জাতীয় ইতিহাসে কার নাম অক্ষয় হয়ে আছে?
ক. রাজা ফেরিদু খ. মহাবীর রোস্তম
গ. বীরযোদ্ধা শাম
ঘ. বীরপুত্র জাল
উত্তর: খ. মহাবীর রোস্তম
২৪। অন্ধ রাজা কায়কাউসের চক্ষু ভালো হওয়ার জন্য কী দরকার হলো?
ক. সফেদ দেও-এর রক্ত
খ. স্বর্ণলতার রস
গ. সি-মোরগের লালা
ঘ. মৃগনাভির কস্তুরি
উত্তর: ক. সফেদ দেও-এর রক্ত
২৫। সোহরাব রোস্তমকে কোন যুদ্ধের আহ্বান করলেন?
ক. দ্বন্দ্ব খ. তলোয়ার
গ. বর্শা ঘ. গদা
উত্তর: ক. দ্বন্দ্ব
২৬। বীর শাম কোন রাজার সৈন্যদলে ছিলেন?
ক. ফেরিদুর খ. ইরিজির
গ. মনুচেহের ঘ. কায়কাউস
উত্তর: গ. মনুচেহের
২৭। কে রোস্তমের বীরত্ব ও শৌর্যের কথা শুনে স্বপ্নের মধুর জাল বুনেছে?
ক. রুদবা খ. পরীচেহের
গ. তহমিনা ঘ. মেহেরুন
উত্তর: গ. তহমিনা
২৮। শত্রুকে পরাজিত করার ইরানের বীরত্বের রীতি কোনটি?
ক. শত্রুকে একবার পরাজিত করে হত্যা করা
খ. শত্রুকে দুবার পরাজিত করে হত্যা করা
গ. শত্রুকে তিনবার পরাজিত করে হত্যা করা
ঘ. পরাজিত শত্রুকে হত্যা না করা
উত্তর: খ. শত্রুকে দুবার পরাজিত করে হত্যা করা
# নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রামায়ণের কাহিনিতে আছে মহাপরাক্রমশালী বীর রামের দুই পুত্র লব ও কুশ শৈশব থেকে বড় হয়েছিল বনে, বাল্মীকি মুনির আশ্রয়ে। একবার রাম অশ্বমেধযজ্ঞের আয়োজন করলে তার ঘোড়াকে রুখে দাঁড়ায় লব ও কুশ। সেখানে রামের সঙ্গে তাদের যুদ্ধ হয়।
২৯। উদ্দীপকের লব ও কুশের স্থলে ওই গল্পের ঘটনা কে প্রতিনিধিত্ব করে?
ক. কিশোর কাজি
খ. রবিনসন ক্রুশো
গ. সোহরাব-রোস্তম
ঘ. রিপভ্যান ইউংকল
উত্তর: গ. সোহরাব-রোস্তম
৩০। উদ্দীপকের লব ও কুশের স্থলে ওই গল্পের প্রতিনিধিত্বকারী চরিত্রে প্রকাশ পেয়েছে —।
i. পিতার প্রতি প্রতিহিংসা
ii. পিতার প্রতি অগাধ শ্রদ্ধা
iii. শত্রুর প্রতি বীরত্ব
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii।
উত্তর: গ. i ও iii।

মার্চেন্ট অব ভেনিস
১। ‘মার্চেন্ট অব ভেনিস’-এর অর্থ ভেনিসের —।
ক. রাজা খ. সওদাগর
গ. সৈনিক ঘ. নাবিক
উত্তর: খ. সওদাগর
২। শইলক ছিল —।
ক. ধর্মবিদ্বেষী খ. বর্ণবিদ্বেষী
গ. মানববিদ্বেষী ঘ. জাতিবিদ্বেষী
উত্তর: গ. মানববিদ্বেষী
৩। শাইলকের মেয়ের নাম কী?
ক. জেরিন খ. নেরিসা
গ. জেসিকা ঘ. সোনিয়া
উত্তর: গ. জেসিকা
৪। পোর্শিয়া কোন শহরে বাস করত?
ক. ভেনিস খ. রোম
গ. লন্ডন ঘ. বেলমেন্ট
উত্তর: ঘ. বেলমেন্ট
৫। লরেঞ্জো কে?
ক. শাইলকের পুত্র
খ. বাসানিওর চাকর
গ. পোর্শিয়ার ভাই
ঘ. অ্যান্টনিওর বন্ধপুত্র
উত্তর: ঘ. অ্যান্টনিওর বন্ধপুত্র
৬। অ্যান্টনিওকে সহজেই রক্ষা করতে পারল তরুণ উকিলটি।
কোনটি তার ক্ষেত্রে প্রযোজ্য?
ক. বুদ্ধিসত্তা খ. বিচক্ষণতা
গ. ছল চাতুরিতা ঘ. শক্তিমত্তা
উত্তর: খ. বিচক্ষণতা
৭। জামিন শব্দটির অর্থ কী?
ক. মুক্ত করা খ. জামিন দেওয়া
গ. দায়বদ্ধ থাকা ঘ. স্বাধীন করা
উত্তর: গ. দায়বদ্ধ থাকা
৮। বাসানিও এর ঋণের জামিনদার কে?
ক. লরেঞ্জ খ. পোর্শিয়া
গ. নেরিসা ঘ. অ্যান্টনিও
উত্তর: ঘ. অ্যান্টনিও
৯। সমাজের মহাজন শ্রেণির সাথে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের কোন চরিত্রের মিল আছে?
ক. শাইলক খ. পোর্শিয়া
গ. বাসানি ঘ. অ্যান্টনিও
উত্তর: ক. শাইলক।
মোস্তাফিজুর রহমান লিটন,
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল