বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

মার্চেন্ট অব ভেনিস
১০। সিসার পেটিকাটি বাছাই করার মাধ্যমে বাসানিওর কোন গুণটির প্রকাশ ঘটেছে?
ক. বিক্ষণতা খ. বুদ্ধিমত্তা
গ. নির্ভুল ঘ. স্বার্থপরতা
উত্তর: ক. বিক্ষণতা
১১। বাসানিওর টাকা ঋণ নেওয়ার ক্ষেত্রে জামিন থাকে কে?
ক. পোর্শিয়া খ. অ্যান্টনিও
গ. শাইলক ঘ. গ্রাসিয়ানো
উত্তর: খ. অ্যান্টনিও
১২। কোন পেটিকাটির মাঝে পোর্শিয়ার ছবি ছিল?
ক. সোনার খ. রুপার
গ. সিসার ঘ. তামার
উত্তর: গ. সিসার
১৩। লরেঞ্জো ছিল অ্যান্টনিওর—
ক. বন্ধু খ. বন্ধুপুত্র
গ. পুত্র ঘ. পুত্রের বন্ধু
উত্তর: খ. বন্ধুপুত্র
১৪। অ্যান্টিনিওর হয়ে শাইলকের ঋণ পরিশোধ করার জন্য পোর্শিয়া বাসানিওকে দিয়ে ধারের টাকার কত গুণ পাঠিয়েছিল?
ক. দ্বিগুণ খ. তিন গুণ
গ. পাঁচ গুণ ঘ. দশ গুণ
উত্তর: ঘ. দশ গুণ
১৫। অ্যান্টনিওর জীবন রক্ষার মাধ্যমে প্রমাণিত হয় পোর্শিয়ার —।
i. বুদ্ধিমত্তা ii. আনুগত্য
iii. বিচক্ষণতা
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
১৬। অ্যান্টনিওর পক্ষের ছদ্মবেশী তরুণ উকিল ছিলেন প্রকৃতপক্ষে —।
ক. পোর্শিয়া খ. লরেঞ্জো
গ. ম্যালারিও ঘ. নেরিসা
উত্তর: ক. পোর্শিয়া
১৭। পোর্শিয়া সিসার পেটিকাটিতে নিজের ছবি কেন রাখল?
ক. বরের বীরত্ব অনুধাবন করার জন্য
খ. বরের সততা অনুধাবন করার জন্য
গ. বরের শক্তি অনুধাবন করার জন্য
ঘ. বরের বুদ্ধি অনুধাবন করার জন্য
উত্তর: খ. বরের সততা অনুধাবন করার জন্য
১৮। সোনা, রুপা আর সিসার পেটিকায় কোন নীতি বাক্যের উল্লেখ ছিল না?
ক. বারবার পোড় খেলে বুদ্ধি পরিপক্ব হয়
খ. চকচক করলেই সোনা হয় না
গ. বাইরের চাকচিক্যের লোভে জীবনের ক্ষয় হয়
ঘ. অতি লোভে তাঁতি নষ্ট
উত্তর: ঘ. অতি লোভে তাঁতি নষ্ট
১৯। তরুণ উকিল পারিশ্রমিকস্বরূপ কী চেয়েছিল?
ক. স্বর্ণালঙ্কার খ. বাসানিওর আংটি
গ. জাহাজ ঘ. তিন হাজার ড্যাকেট
উত্তর: খ. বাসানিওর আংটি
২০। অ্যান্টনিওর মাংস কাটার জন্য শাইলক কোথায় ছুরি শাণ দিতে লাগল?
ক. পাথরে খ. হাতের তালুতে
গ. ছুরির খাপে
ঘ. জুতার তলায়
উত্তর: ঘ. জুতার তলায়
২১। বিচারক ক্ষমার কথা তুললেও শাইলক অ্যান্টনিওকে ক্ষমা করলেন না কেন?
ক. শাইলক আইনের অতি শ্রদ্ধাশীল ছিল
খ. অ্যান্টনিওর ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ কাজে লাগাতে
গ. অ্যান্টনিওর সব সম্পত্তি দখল করার আশায়
ঘ. অ্যান্টনিও দুশ্চরিত্র ছিল বলে
উত্তর: খ. অ্যান্টনিওর ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ কাজে লাগাতে
২২। চারদিকে অ্যান্টনিওর প্রশংসা ছড়িয়ে পড়ে কেন?
ক. বন্ধুবত্সল বলে
খ. মুক্তহস্ত বলে
গ. হাসিখুশি বলে
ঘ. ধার্মিক ব্যবসায়ী বলে
উত্তর: খ. মুক্তহস্ত বলে
২৩। ‘মাচেন্ট অব ভেনিস’ গল্পের লেখক কে?
ক. মার্ক টোয়েন
খ. নিও টলস্টয়
গ. ড্যানিয়েল
ঘ. উইলিয়াম শেকসিপয়ার
উত্তর: ঘ. উইলিয়াম শেকসিপয়ার
২৪। ‘অ্যান্টনিওর জাহাজগুলো সাগরবক্ষে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে ফিরছে’—এই উক্তিটি অ্যান্টনিওর কোন পেশাকে ইঙ্গিত করে?
ক. বৈদেশিক বাণিজ্য খ. নাবিক
গ. জলদস্যু ঘ. জাহাজ নির্মাতা
উত্তর: ক. বৈদেশিক বাণিজ্য
২৫। ‘ড্যাকাট’ কোন দেশের মুদ্রার নাম?
ক. ফ্রান্সের খ. ইতালির
গ. জার্মানির ঘ. সুইডেনের
উত্তর: খ. ইতালির
২৬। ভেনিস শহরটি কোথায় অবস্থিত?
ক. ইতালি খ. জার্মানি
গ. স্পেন ঘ. ইরান
উত্তর: ক. ইতালি
২৯। বাসানিও যে পেটিকাটি নির্বাচন করেছিলেন, সেটি ছিল —।
i. সিসার তৈরি
ii. সাধারণ ও জৌলুসহীন
iii. পোর্শিয়ার ছবি ধারণকরী
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
মোস্তাফিজুর রহমান লিটন,
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল