বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

মার্চেন্ট অব ভেনিস
২৮। পাণিপ্রার্থী হাজার যুবকের ভিড়ে পোর্শিয়া কয়জন প্রতিদ্বন্দ্বীকে বেছে নিল?
ক. তিনজন খ. পাঁচজন
গ. সাতজন ঘ. নয়জন।
উত্তর: ক. তিনজন।
 নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দুর্ঘটনার হাত থেকে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজে গুরুতর আহত হয় সাগর। সাগরের প্রতি কৃতজ্ঞতায় ভরে যার বন্ধু সৈকতের মন। হাসপাতালে চিকিত্সাধীন থাকাকালে সাগরের অর্থের প্রয়োজন হয়। সৈকত তার বাবার কাছে এ জন্য টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন।
২৯। উদ্দীপকের চরিত্রগুলোর সাথে সাদৃশ্য রয়েছে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের—।
i. অ্যান্টনিওর ii. পোর্শিয়ার
iii. বাসানিওর
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
৩০। উদ্দীপকের সৈকতের বাবা —।
ক. পোর্শিয়ার মতোই বিচক্ষণ
খ. অ্যান্টনিওর মতোই উদারমনা
গ. শাইলকের মতোই সংকীর্ণমনা
ঘ. বাসানিওর মতোই কৃতজ্ঞচিত্ত
উত্তর: গ. শাইলকের মতোই সংকীর্ণমনা

রিপভ্যান উইংকল
১। রিপভ্যান কী দিয়ে কাঠবিড়ালি শিকার করত?
ক. বর্শা খ. তীর গ. বন্দুক ঘ. লাঠি
উত্তর: গ. বন্দুক
২। রিপভ্যান উইংকলের নাতির নাম কী?
ক. জুলিয়া খ. রিপ
গ. মিশেল ঘ. এঞ্জেলা
উত্তর: খ. রিপ
৩। কত বছরকে রিপের এক রাত মনে হয়?
ক. ১০ বছর খ. ১৫ বছর
গ. ২০ বছর ঘ. ২৫ বছর
উত্তর: গ. ২০ বছর
৪। কাদের ওলন্দাজ বলা হয়?
ক. কোরিয়াদের খ. জাপানদের
গ. আমেরিকানদের
ঘ. হল্যান্ডের অধিবাসীদের
উত্তর: ঘ. হল্যান্ডের অধিবাসীদের
৫। নারীর কণ্ঠ শুনে রিপের কোন স্মৃতি মনে হলো?
ক. বহু দিনের কথা
খ. স্ত্রী-কন্যার কথা
গ. বাবার কথা ঘ. বন্ধুদের কথা
উত্তর: খ. স্ত্রী-কন্যার কথা
৬। রিপভ্যানের ঘুমিয়ে পড়ার কারণ কী?
ক. জাদুর বশে খ. মদের নেশা
গ. বেশি রাতের জন্য ঘ. ক্লান্তিতে
উত্তর: খ. মদের নেশা
৭। রিপের কুকুরটা কেন ঘেউ ঘেউ করে উঠল?
ক. ভয় পেয়ে খ. শিকারি দেখে
গ. লোকটির আকৃতি দেখে
ঘ. মনিবকে সতর্ক করতে
উত্তর: গ. লোকটির আকৃতি দেখে
৮। ‘বেয়াড়া’ শব্দটির অর্থ কী?
ক. একরোখা খ. বাসচালক
গ. চাকর ঘ. সফরসঙ্গী
উত্তর: ক. একরোখা
৯। ‘গণতন্ত্রী’, ফেডারেল—এ শব্দগুলো কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
ক. রাজনীতি খ. অর্থনীতি
গ. সামাজিক ঘ. প্রথাগত
উত্তর: ক. রাজনীতি
১০। ঐতিহাসিকদের কাজ নিচের কোনটি?
ক. ইতিহাস তৈরি করা
খ. ইতিহাস সংরক্ষণ করা
গ. ইতিহাস লেখা
ঘ. ইতিহাস ব্যাখ্যা করা
উত্তর: গ. ইতিহাস লেখা
১১। ক্যাটসকিল পাহাড়গুলো হাডসন নদীর কোন দিকে অবস্থিত?
ক. উত্তর খ. দক্ষিণ
গ. পূর্ব ঘ. পশ্চিম
উত্তর: ঘ. পশ্চিম
১২। কার কথা মনে হওয়ায় রিপ ভীত হলো?
ক. উলফের খ. স্ত্রীর
গ. ছেলের ঘ. মেয়ের
উত্তর: খ. স্ত্রীর
১৩। রিপ একটানা কত বছর ঘুমিয়ে ছিল?
ক. ১০ খ. ২০ গ. ৩৯ ঘ. ৪০
উত্তর: খ. ২০
১৪। রিপকে প্রথম কে চিনতে পারে?
ক. রিপের মেয়ে জুডিথ
খ. পুরোনো অধিবাসী পিটার
গ. রিপের কুকুর উলফ
ঘ. এক বৃদ্ধ প্রতিবেশী
উত্তর: ঘ. এক বৃদ্ধ প্রতিবেশী
১৫। রিপভ্যান উইংকল ফাঁদ কাঁধে করে উঁচু পাহাড় আর বন-বাদাড়ে ঘুরে বেড়াত —।
i. কাঠবিড়ালি ধরার জন্য
ii. বুনো কবুতর ধরার জন্য
iii. অলস সময় কাটানোর জন্য
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৬। জুনিথ গার্ডনার কে?
ক. রিপভ্যানের স্ত্রী খ. ব্রম ডুচারের মেয়ে
গ. রিপভ্যানের নাতনি
ঘ. রিপভ্যানের মেয়ে
উত্তর: ঘ. রিপভ্যানের মেয়ে।
মোস্তাফিজুর রহমান লিটন,
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
 পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল