বহুনির্বাচনি প্রশ্নোত্তর n
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
রিপভ্যান উইংকল
১৭। রিপের স্ত্রী রিপের মতোই আর কাকে অপছন্দ করত?
ক. রিপের মেয়ে জুডিথকে
খ. রিপের কুকুর ইলফকে
গ. রিপের প্রতিবেশী নিকোলাস ডেভারকে
ঘ. রিপের বহনকৃত বন্ধুকটিকে
উত্তর: খ. রিপের কুকুর ইলফকে
১৮। রিপের পোষা কুকুরটির নাম কী?
ক. ডগি খ. টাইগার গ. ইলফ ঘ. টমি
উত্তর: গ. ইলফ
১৯। অদ্ভুত মানুষদের হ্যাটে বসানো ছিল —।
ক. কবুতরের পালক খ. মোরগের পালক
গ. ময়ূরের পালক ঘ. ইগলের পালক
উত্তর: খ. মোরগের পালক
২০। অতি কষ্টে শান্তি রক্ষা করল কে?
ক. রিপের মেয়েটি খ. বিশিষ্ট লোকটি
গ. প্রতিবেশী বৃদ্ধাটি ঘ. অদ্ভুত লোকটি
উত্তর: খ. বিশিষ্ট লোকটি
২১। রিপ কোন ঋতুতে পাহাড়ে গিয়েছিল?
ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. শরত্ ঘ. বসন্ত
উত্তর: ক. গ্রীষ্ম
২২। ঘুম ভাঙার পর রিপ দেখতে পেল সে কোন রঙের উপত্যকায় শুয়ে আছে?
ক. সবুজ খ. বেগুনি গ. হলুদ ঘ. বাদামি
উত্তর: খ. বেগুনি
২৩। রিপের কথাগুলো কে প্রথম বিশ্বাস করল?
ক. জুনিথ গার্ডনার খ. পিটার
গ. ব্রম ডুচার ঘ. নিকোলাস
উত্তর: খ. পিটার
২৪। রিপের কথা পিটার বিশ্বাস করল কেন?
ক. সে রিপের বন্ধু ছিল বলে
খ. ক্যাটসকিল পাহাড়ের অদ্ভুত ঘটনা সম্পর্কে জ্ঞান ছিল বলে
গ. সহজ-সরল লোক ছিল বলে
ঘ. রিপের কথা বিশ্বাসযোগ্য ছিল বলে
উত্তর: খ. ক্যাটসকিল পাহাড়ের অদ্ভুত ঘটনা সম্পর্কে জ্ঞান ছিল বলে
২৫। দুই পর্বতের মধ্যবর্তী সমতলভূমিকে কী বলে?
ক. ঢাল খ. সমভূমি গ. উপত্যকা ঘ. মালভূমি
উত্তর: গ. উপত্যকা
# নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ডক্টর শফিক চৌধুরী একজন কর্মব্যস্ত মহাকাশ বিজ্ঞানী। রকেটে চড়ে একবার তিনি নাম না জানা এক গ্রহ আবিষ্কারে চলে গেলেন। পৃথিবীতে ফিরে এসে তিনি দেখেন, মহাকাশে ১০ বছর কেটে গেলেও পৃথিবী হিসেবে তিনি মহাকাশে কাটিয়েছেন মাত্র ছয় মাস।
২৬। উদ্দীপক এবং রিপভ্যান উইংকল গল্পের মধ্যে সাদৃশ্য হলো —।
i. উভয়ই কল্পকাহিনি ii. উভয়ের রচনাই যুক্তিগ্রাহ্য
iii. উভয়ের ক্ষেত্রেই রহস্য বিদ্যমান
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
২৭। ডক্টর শফিক চৌধুরী রিপভ্যান উইংকলের মধ্যে বৈসাদৃশ্য —।
i. সময়ের তারতম্যের অভিজ্ঞতা ii. কর্মব্যস্ততা
iii. পেশা। কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii।
উত্তর: খ. ii ও iii.
রামায়ণ কাহিনি
১। সবাইকে মারার জন্য রাম ছুটেছিলেন —।
ক. মানবাস্ত্র খ. আগ্নেয়াস্ত্র
গ. ব্রহ্মাস্ত্র ঘ. শতঘ্নী অস্ত্র
উত্তর: খ. আগ্নেয়াস্ত্র
২। লোমপদ রাজার বাড়ি কোথায়?
ক. বঙ্গদেশে খ. অঙ্গদেশে
গ. সিন্ধু প্রদেশে ঘ. পাঞ্জাবে
উত্তর: খ. অঙ্গদেশে
৩। দশরথের ছেলেদের নাম রাখেন কে?
ক. বিশ্বামিত্র খ. গৌতম গ. অহল্যা ঘ. বশিষ্ঠমুনি
উত্তর: ঘ. বশিষ্ঠমুনি
৪। দশরথের প্রধান রানি কতজন?
ক. একজন খ. দুজন গ. তিনজন ঘ. চারজন
উত্তর: গ. তিনজন।
৫। দশরথের ছোট স্ত্রীর নাম কী?
ক. সুমিত্রা খ. শিলা গ. কৈকেয়ী ঘ. সুমনা
উত্তর: ক. সুমিত্রা।
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল