বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
রামায়ণ কাহিনি
৬। কোন জিনিসটি আগে শিবের ছিল?
ক. বন্দুক খ. তীর গ. ধনুক ঘ. তরবারি
উত্তর: গ. ধনুক
৭। শত্রুদের তাড়ায় কে?
ক. রাম খ. লক্ষণ গ. জন ঘ. রাজা জনক
উত্তর: ঘ. রাজা জনক
৮। ‘অজ্ঞান’ শব্দটি কোন ব্যাকরণের কোন নিয়ম?
ক. সমাসবদ্ধ খ. সন্ধিজাত
গ. উপসর্গজাত ঘ. অনুসর্গজাত
উত্তর: গ. উপসর্গজাত
৯। দশরথের রানি কৈকেয়ীর পুত্রের নাম কী?
ক. রাম খ. লক্ষণ গ. ভরত ঘ. বিশ্বামিত্রা
উত্তর: গ. ভরত
১০। জনক রাজা সীতার সঙ্গে রামের বিবাহ দিলেন কেন?
ক. রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে
খ. রাম বিশ্বামিত্রের বন্ধু বলে
গ. রামের পিতার প্রচুর অর্থসম্পদ আছে বলে
ঘ. রাম শিবের ধনুকে গুণ চড়াতে পেরেছিলেন বলে
উত্তর: ঘ. রাম শিবের ধনুকে গুণ চড়াতে পেরেছিলেন বলে
১১। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ছিল?
ক. গঙ্গা খ. ভগিরথী গ. সরযু ঘ. যমুনা
উত্তর: গ. সরযু
১২। নিচের কোন ব্যক্তি রাজা দশরথের মন্ত্রী ছিলেন?
ক. ধর্মপাল খ. ধৃতরাষ্ট্র গ. সুরাষ্ট্র ঘ. জয়ন্ত
উত্তর: খ. ধৃতরাষ্ট্র
১৩। কে দশরথের পুত্রসন্তানদের নাম রাখলেন?
ক. ঋষ্যশৃঙ্গ মুনি খ. বিশ্বামিত্র মুনি
গ. বশিষ্ঠ মুনি ঘ. গৌতম মুনি
উত্তর: গ. বশিষ্ঠ মুনি
১৪। অহল্যার দুঃখ দূর হয় কার কারণে?
ক. রামের খ. বিশ্বামিত্র মুনির
গ. গৌতম মুনির ঘ. লক্ষণের
উত্তর: ক. রামের
১৫। অহল্যাকে কেউ দেখতে পারত না, কারণ—
i. গৌতমের অভিশাপ ii. অহল্যার প্রার্থনার তেজ
iii. অহল্যার মনোমুগ্ধকর রূপ
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
১৬। গৌতমের স্ত্রীর নাম কী?
ক. সুমিতা খ. অহল্যা গ. কৌশল্যা ঘ. কৈকেয়ী
উত্তর: খ. অহল্যা
১৭। একবারে একশত লোক মারা পড়ত কোন অস্ত্রের আঘাতে?
ক. বায়বত্ খ. শতাগ্নী গ. শতাঘ্নী ঘ. মানবাস্ত্র
উত্তর: গ. শতাঘ্নী
১৮। রাজা দশরথের যজ্ঞে খুশি হয়ে দেবতারা কী বর দিয়েছিল?
ক. ধনুক খ. পুত্র গ. ত্রিশূল ঘ. প্রসাদ
উত্তর: খ. পুত্র
১৯। কোন রানির পুত্রসন্তানের নাম রাম রাখা হলো?
ক. কৌশল্যার খ. কৈকয়ীর গ. সুমিত্রার ঘ. পার্বতীর
উত্তর: ক. কৌশল্যার
২০। ‘দশরথের কী আনন্দ’—এই আনন্দের কারণ—।
ক. পুত্র লাভের আশা খ. পুত্রলাভ
গ. পুত্রের বিবাহ ঘ. পুত্রের বীরত্ব
উত্তর: ক. পুত্র লাভের আশা
২১। কশ্যপ মুনি কোথায় থাকতেন?
ক. অধ্যাদেশে খ. সিদ্ধাশ্রমে
গ. মিথিলায় ঘ. অযোধ্যায়
উত্তর: খ. সিদ্ধাশ্রমে
২২। মারীচ ও সুবাহুর আক্রমণ প্রতিহত করার জন্য রাম-লক্ষণ কয় রাত তপোবন পাহারা দিয়ে রেখেছিল?
ক. পাঁচ রাত খ. ছয় রাত
গ. সাত রাত ঘ. আট রাত
উত্তর: খ. ছয় রাত
২৩। রামকে বিশ্বামিত্র মুনি কত দিনের জন্য নিতে চান?
ক. আট দিন খ. নয় দিন
গ. দশ দিন ঘ. এগারো দিন
উত্তর: গ. দশ দিন।
২৪। গৌতম অহল্যাকে অভিশাপ দিয়ে কোথায় চলে গিয়েছিল?
ক. কৈলাস পর্বতে খ. মানস সরোবরে
গ. সিদ্ধাশ্রমে ঘ. বিশালা নগরে
উত্তর: ক. কৈলাস পর্বতে
২৫। সুবাহুকে মারার জন্য রাম কী ছুড়েছিলেন?
ক. মানবাস্ত্র খ. আগ্নেয়াস্ত্র গ. ব্রহ্মাস্ত্র ঘ. শতঘ্নী অস্ত্র
উত্তর: খ. আগ্নেয়াস্ত্র।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
৮ম শ্রেণির গণিত সৃজনশীল মডেল টেস্ট
৮ম শ্রেণির শিক্ষার্থীদের ষাণ্মাসিক পরীক্ষার গণিত সৃজনশীল
মডেলটেস্ট ছাপা হবে
২২ মে: গণিত (বহুনির্বাচনি অংশ)
২৫ মে: গণিত (রচনামূলক অংশ)