উপদেশ n
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘উপদেশ’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। উপদেশ বলতে কী বোঝায়?
ক. ভালো কাজ করার পরামর্শ খ. আদেশ দেওয়া
গ. নৈতিকতা শিক্ষা ঘ. ভালো পরামর্শ
উত্তর: ক. ভালো কাজ করার পরামর্শ
২। বড় লোক হতে হলে কী করতে হবে?
ক. আগে ভালো ছেলে হতে হবে খ. টাকা উপার্জন করতে হবে গ. রাজনীতি করতে হবে ঘ. ধনী হতে হবে
সঠিক উত্তর: ক. আগে ভালো ছেলে হতে হবে
৩। ‘উপদেশ’ কবিতায় কবির উপদেশ কী?
ক. ভালো মানুষ হওয়ার খ. ভালো ছাত্র হওয়ার
গ. ভালো খেলোয়াড় হওয়ার ঘ. ভালো গায়ক হওয়ার
উত্তর: খ. ভালো মানুষ হওয়ার
৪। কাদের দেবতুল্য মনে করতে হবে?
ক. পিতা-মাতা-গুরুজনকে খ. পাড়া-প্রতিবেশীদেরকে গ. সহপাঠীদেরকে ঘ. বড়দেরকে
উত্তর: ক. পিতা-মাতা-গুরুজনকে
৫। ‘পাণি’ শব্দের অর্থ কী?
ক. হাত খ. পা গ. পানি ঘ. মুখ। উত্তর: ক. হাত
৬। পৃথিবীর সব মানুষকে ভালোবাসার মাধ্যমে কী পাওয়া যায়?
ক. অনেক টাকা খ. প্রকৃত সুখ গ. গৌরব ঘ. প্রচুর শক্তি
উত্তর: খ. প্রকৃত সুখ
৭। কিসের জন্য নিজেকে উজাড় করে দিতে হবে?
ক. নিজের স্বার্থের জন্য খ. বিত্তশালী হওয়ার জন্য
গ. মানুষের কল্যাণের জন্য ঘ. পড়ালেখার জন্য
উত্তর: গ. মানুষের কল্যাণের জন্য
৮। কোন জিনিসকে কখনো বড় করে দেখা যাবে না?
ক. লেখাপড়াকে খ. গরিবদেরকে
গ. ধনীদেরকে ঘ. নিজ স্বার্থকে
উত্তর: ঘ. নিজ স্বার্থকে
৯। শরীর গঠনের জন্য কী করতে হবে?
ক. ঘুমাতে হবে খ. বেশি পরিমাণে খেতে হবে গ. বেশি করে পানি খেতে হবে ঘ. খেলাধুলা করতে হবে
উত্তর: ঘ. খেলাধুলা করতে হবে
১০। মন দিয়ে পড়াশোনা করলে কী হওয়া যায়?
ক. প্রধানমন্ত্রী খ. সুজন গ. কুজন ঘ. আপনজন
উত্তর: খ. সুজন
১১। পিতা-মাতা-গুরুজনদের কার সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. লেখকের সঙ্গে খ. সাংবাদিকের সঙ্গে গ. কবির সঙ্গে ঘ. দেবতার সঙ্গে। উত্তর: ঘ. দেবতার সঙ্গে
১২। ‘উপদেশ’ কবিতাটি কয়টি পঙিক্ত আছে?
ক. ১৩ খ. ১৫ গ. ১৭ ঘ. ১৯। উত্তর: খ. ১৫
১৩। ‘উপদেশ’ কবিতাটি আমাদের কিসের শিক্ষা দেয়?
ক. অহংবোধের খ. নমনীয়তার গ. নীতিবোধের
ঘ. অবাধ্যতার। উত্তর: গ. নীতিবোধের
১৪। সুজন শব্দের অর্থ কী?
ক. মন্দ লোক খ. বড় লোক গ. ভালো লোক ঘ. ছোট লোক। উত্তর: গ. ভালো লোক
১৫। পরিবারের সদস্যদের প্রতি স্নেহের হাত বাড়াতে হয়, যখন—
i. ভাইবোনদের দ্বন্দ্ব সৃষ্টি হয় ii. ক্রোধ কাউকে অন্ধ করে দেয় iii. কারও ব্যবহার দুঃখবোধ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
উত্তর: খ. ii
নিচের অনুচ্ছেদ পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
জমির ও খালেক প্রতিবেশী। উভয়ের মধ্যে একেবারে দা-কুমড়া সম্পর্ক। কেউ কারও ছায়াও মাড়ায় না। দুজনের দেখা হওয়া মানেই ঝগড়াঝাঁটি।
১৭। উদ্দীপকের জমির ও খালেকের জন্য ‘উপদেশ’ কবিতার কোন উপদেশটি প্রযোজ্য?
ক. মন দিয়ে পড়ো খ. সুজন হতে শেখো গ. ভালোবাসি সবে কহ সুমিষ্ট বচন ঘ. ক্রোধে হয়ো নাকো অন্ধ
উত্তর: গ. ভালোবাসি সবে কহ সুমিষ্ট বচন
১৮। উদ্দীপকে উল্লিখিত দুজনের খারাপ সম্পর্কের কারণ কোনটি?
ক. টাকাপয়সা খ. অহংকার
গ. মূল্যবোধের অভাব ঘ. ক্রোধান্ধতা
উত্তর: ঘ. মূল্যবোধের অভাব।
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা