২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্ন

মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি

শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকাl

প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। গতকালেরপর আজ বাংলা ১ম পত্রের ‘বঙ্গবাণী’ কবিতা থেকে সৃজনশীল প্রশ্নের বাকি অংশ তুলে ধরলাম।
ঘ. ‘তোর সঙ্গে কথা বলে সুখ নাই’—রফিকের মায়ের এ উক্তি কবির মানসিকতাকেই সমর্থন করে ‘বঙ্গবাণী’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।
১ (ঘ) নম্বর প্রশ্নের উত্তর:
‘তোর সঙ্গে কথা বলে সুখ নাই’ নাই’—রফিকের মায়ের এ উক্তি কবি আবদুল হাকিমের মানসিকতাকেই সমর্থন করে। আর এ উক্তির মাধ্যমে নিজ ভাষার প্রতি রফিকের মায়ের গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে।
বস্তুত: মাতৃভাষা আমাদের অনুভূতি প্রকাশের প্রধান মাধ্যম। আমাদের মনের বহু বর্ণিল অনুভূতিগুলো নিঃসীম আকাশে পাখা মেলতে পারে মাতৃভাষার মাধ্যমেই। আর সে অনুভূতিগুলো অনায়াসে অন্যের কাছে বাঙ্ময় হয় মাতৃভাষাতেই। কিন্তু অন্য ভাষায় সহজাত সে বোধ ও বিশ্বাস প্রকাশ দুরূহ এবং অন্যের কাছেও তা দুর্বোধ্য। দেশের সাধারণ মানুষের মতো রফিকের মা-ও বিদেশি ভাষা বোঝেন না। তাই তাঁর ছেলে তাঁর সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলুক, তিনি তা-ই আশা করেন। রফিক কথা-বার্তা, চাল-চলন এবং আচার-আচরণে সম্পূর্ণভাবে ইংরেজির প্রতি মোহাচ্ছন্ন এবং মাতৃভাষার প্রতি উন্নাসিক। মায়ের সঙ্গেও তিনি ইংরেজিতে কথা বলেন। কিন্তু মা তা বুঝতে পারেন না। তাই রফিকের এ আচরণে মা মারাত্মকভাবে হতাশ হয়ে বলেছেন- , ‘তোর সঙ্গে কথা বলে সুখ নাই’।’ আসলে এ উক্তির মাধ্যমে রফিকের মায়ের মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ এবং মাতৃভাষা বিদ্বেষীদের প্রতি শ্লেষাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে।
‘বঙ্গবাণী’ কবিতায় আবদুল হাকিম বলেছেন, দেশি ভাষা তথা মাতৃভাষা সকলের বোধগম্য। সাধারণ কথোপকথন হোক আর কাব্যসাধনা হোক, মাতৃভাষার মাধ্যমে প্রকাশ করলে তা অনায়াসে প্রকাশ করা যায় এবং অন্যের কাছে তা সহজবোধ্যও হয়। কবির মতে, স্রষ্টা সর্বজ্ঞ এবং সর্বজ্ঞাত। তাঁকে ডাকার জন্য বিশেষ কোনো ভাষার দরকার নেই। তিনি সব ভাষাই বোঝেন। আর প্রত্যেক ভাষাই নিজ নিজ ভাষাভাষীদের কাছে পবিত্র আমানত। তাই তো কবি আরবি-ফারসির প্রতি কোনো রাগ বা বিদ্বেষ পোষণ করেননি। তবে মাতৃভাষা অবজ্ঞাকারীদের প্রতি প্রবল ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেছেন। তাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন। কিন্তু রফিকের মায়ের অনুভূতিতে কবির মতো তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ পায়নি। হয়তো মা হিসেবে সন্তানের প্রতি এ জাতীয় আচরণ শোভন ও সম্ভব নয়।
তার পরও সর্বোপরি রফিকের মায়ের এ মানসিকতাতেই আবদুল হাকিমের স্বদেশ ও স্বভাষার প্রতি পরম মমত্ববোধ প্রকাশ পেয়েছে।

শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকাl