বাংলা ১মপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

প্রিয়জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী, শুভেচ্ছা রইলো। আজ বাংলা ১ম পত্রের কবিতা অংশের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।

n নারী

১৮. ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

ক. চক্রবাক খ. সর্বহারা

গ. সাম্যবাদী ঘ. অগ্নিবীণা।

১৯. ‘পীড়ন’ শব্দের অর্থ—

ক. যুদ্ধ খ. অত্যাচার গ. লড়াই ঘ. শান্তি

২০. পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে প্রয়োজন—

ক. নারীর অধিকার প্রতিষ্ঠা

খ. পুরুষের অধিকার বাড়ানো

গ. নারী ও পুরুষের সমান অধিকার

ঘ. নারীর অগ্রাধিকার প্রশমিত করা

২১. ‘নর’ শব্দের যথার্থ বিপরীত শব্দ হচ্ছে—

ক. রমনী খ. স্ত্রীলোক গ. পত্নী ঘ. নারী

২২. কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক. বাংলায় ইসলামি গান লিখে প্রশংসা পেয়েছেন

খ. বাংলায় গজল লিখে প্রশংসা পেয়েছেন

গ. তিনি আমাদের জাতীয় কবি

ঘ. সবগুলো

২৩. কবিতার প্রধান বাহক কী?

ক. ভাষা খ. কাহিনি গ. সংলাপ ঘ. ভাব

২৪. সবার জন্য সমান অধিকার প্রকাশের উপযুক্ত শব্দ হিসেবে নিচের কোনটির গ্রহণযোগ্যতা আছে?

ক. প্রগতি খ. পীড়ন গ. সাম্য ঘ. বেদনা

২৫. ‘নারী’ কবিতায় ব্যবহূত হয়েছেন—

ক. অক্ষরবৃত্ত ছন্দ খ. মাত্রাবৃত্ত ছন্দ

গ. স্বরবৃত্ত ছন্দ ঘ. গৈরিক ছন্দ

২৬. ‘বধূ’ শব্দের তদ্ভব রূপ হিসেবে কোনটি গ্রহণযোগ্য?

ক. বহু খ. বউ গ. পত্নী ঘ. স্ত্রী

২৭. ‘নারী’ কবিতার প্রতিপাদ্য বিষয় কী?

ক. নারীর অধিকার আদায়

খ. নারীকে শৃঙ্খল থেকে মুক্তি

গ. নারী-পুরুষের সাম্য

ঘ. নারীকে পুরুষের সমান ভাবা

২৮. মাত্রাবৃত্ত ছন্দের আঙ্গিকে রচিত নজরুলের কবিতা নিচের কোনটি?

ক. দেশ খ. নদীর স্বপ্ন গ. প্রার্থী ঘ. নারী

২৯. ‘নারী’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?

ক. নারীকে পর্দায় রাখা

খ. নারীকে শাসন করা

গ. নারীর প্রতি সহায়ক হওয়া

ঘ. নারীকে শ্রদ্ধা করা

৩০. নারী কবিতায় ফুটে উঠেছে আমাদের সমাজের কোন দিকটি?

ক. নারীর প্রতি পুরুষের সমদৃষ্টি

খ. পুরুষের প্রতি নারীর করুণা

গ. নারী ও পুরুষের সমতা বিধান

ঘ. নারী সমাজের অঙ্গ।

n আবার আসিব ফিরে

১. ‘বনলতা সেন’ কোন ধরনের রচনা?

ক. নাটক খ. প্রবন্ধ

গ. উপন্যাস ঘ. কাব্যগ্রন্থ

২. জীবনানন্দ দাশ কোথায় মারা যান?

ক. ঢাকায় খ. বরিশালে

গ. নদীয়ায় ঘ. কলকাতায়

৩. রূপসা কিসের নাম?

ক. নদীর খ. শহরের গ. গ্রামের ঘ. হাঁসের

৪. ‘আবার আসিব ফিরে’ কবিতায়কে খইয়ের ধান ছড়াচ্ছে?

ক. কিশোর খ. কিশোরী

গ. শিশু ঘ. বধূ।

বাংলা ১ম পত্র: সঠিক উত্তর

নারী: ১৮. গ ১৯. খ ২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. ঘ ২৪. গ ২৫. খ ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. গ ৩০. গ।

আবার আসিব ফিরে: ১. ঘ ২. ঘ ৩. ক ৪. গ।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল