বাংলা ১মপত্র

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
প্রিয়জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী, শুভেচ্ছা রইলো। আজ বাংলা ১ম পত্রের কবিতা অংশের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
দেশ
২৬. ‘থোকা থোকা ধানের ছড়া’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. ধানের উচ্চফলন
খ. ফসলের প্রাচুর্য
গ. মানুষের সুখ-স্বপ্ন
ঘ. কৃষকের সার্থকতা
২৭. ‘নিবিড় ছায়ায় আঁধার করা পাতার পারাপার’—এখানে পাতার‘পারাপার’ শব্দটি কবি কোন অর্থ ব্যবহার করেছেন?
ক. শান্তির উৎস খ. ছায়াসুনিবিড়তা
গ. প্রশান্তির আধার
ঘ. স্নিগ্ধ শীতলতার বিশাল উৎস
২৮. ‘দেশ’ কবিতায় ফুটে উঠেছে কোন দিকটি?
ক. দেশপ্রেম খ. প্রকৃতিপ্রেম
গ. দেশ ও প্রকৃতিপ্রেম
ঘ. প্রকৃতি ও মানুষ
২৯. ‘ইক’ প্রত্যয় যোগে গঠিত শব্দটি হচ্ছে—
ক. প্রজাপতি খ. ভাটিয়ালি
গ. মানিক ঘ. আঁচল
৩০. ‘মাথার পরে কালো কালো মেঘরা এসে ভেড়ে’ এখানে‘কালো মেঘরা’ কিসের ইঙ্গিত প্রদান করে—
ক. অশুভ ছায়া খ. শোষকশ্রেণী
গ. অত্যাচারী
ঘ. গ্রামের বঞ্চিত মানুষের আসন্ন দুর্দিন
n নদীর স্বপ্ন
১. ‘প্রগতি’ পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়?
ক. ঢাকা খ. কুমিল্লা
গ. কলকাতা ঘ. রাজশাহী
২. বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস কোথায়?
ক. নারায়ণগঞ্জ খ. নরসিংদী
গ. রোকনপুর ঘ. বিক্রমপুর
৩. হালকা নরম হাওয়ায় কিশোর মাঝিকে কী তুলে দিতে বলল?
ক. পাল খ. ইলিশ
গ. শাপলা ফুল ঘ. পদ্মফুল
৪. কিশোর কোন সময় মাঝিকে পাল নামাতে বলল?
ক. সকালে খ. দুপুরে
গ. বিকেলে ঘ. সন্ধ্যায়
৫. মাঝির গানে কে তাল দেবে?
ক. বাতাসের শব্দ খ. জলের শব্দ
গ. পালের শব্দ ঘ. মেঘের শব্দ
৬. কানাইয়ের দৃষ্টিতে, পৃথিবীর সব নীল রং জড়ো হয়েছে কোথায়?
ক. অবাক আকাশে
খ. নৌকার পালে
গ. পাখির ঝাঁকে ঘ. নদীর বুকে
৭. ‘নদীর স্বপ্ন’ কবিতায়‘শোন’ শব্দের অর্থ কী?
ক. শোনা খ. একটি নদীর নাম
গ. একটি মেয়ের নাম
ঘ. একটি স্থানের নাম
৮. ‘নদীর স্বপ্ন’ কোন জাতীয় রচনা?
ক. কবিতা খ. চতুর্দশপদী কবিতা
গ. সনেট ঘ. ছড়া
৯. ‘নদীর স্বপ্ন’ কবিতাটি কী নিয়ে রচিত?
ক. নদীতে সাঁতার কাটা
খ. নদীতে মাছ ধরা
গ. নদীতে স্নান করা
ঘ. নৌকাভ্রমণ
১০. ‘সিকি’ কয় পয়সার মুদ্রা?
ক. এক পয়সার খ. পাঁচ পয়সার
গ. দশ পয়সার ঘ. পঁচিশ পয়সার।
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
দেশ: ২৬. খ ২৭. ঘ ২৮. ঘ ২৯. গ ৩০. খ।
নদীর স্বপ্ন: ১. ক ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ক ৭. খ ৮. ক ৯. ঘ ১০. ঘ।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা