বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়ার কাল
প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্রের ক্রিয়ার কাল এবং বহুনির্বাচনী প্রশ্নোত্তর ছাপা হলো।
১৩. যে ক্রিয়া অতীত কালে চলেছিল এবং তখনো শেষ হয়নি এরূপ বোঝায়, তার কালকে কী বলে?
ক. সাধারণ অতীত খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: ঘ. ঘটমান অতীত
১৪. ‘সে পড়ছিল’—কোন কাল নির্দেশ করে?
ক. সাধারণ অতীত খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: ঘ. ঘটমান অতীত
১৫. যে ক্রিয়া আগেই শেষ হয়ে গেছে, তাকে বলে—
ক. পুরাঘটিত অতীত খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: ক. পুরাঘটিত অতীত
১৬. পুরাঘটিত অতীত কালের উদাহরণ কোনটি?
ক. মেয়েটি কাঁদছিল খ. জীবন স্কুলে গিয়েছিল
গ. বইটি পড়েছিলাম ঘ. সব কয়টি
সঠিক উত্তর: ঘ. সব কয়টি
১৭. যে ক্রিয়া অতীত কালে সব সময় ঘটত, তার কালকে কী বলে?
ক. নিত্যবৃত্ত অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান ভবিষ্যৎ
সঠিক উত্তর: ক. নিত্যবৃত্ত অতীত
১৮. তন্বী বেড়াতে গেলে খুকী খুশি হতো—কোন অতীত কালের উদাহরণ? ক. নিত্যবৃত্ত অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: ক. নিত্যবৃত্ত অতীত।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা