বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বনাম পদ
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্র থেকে মডেল টেস্ট-এর কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।

১৯। কোনটি প্রাণীবাচক রূপ?
ক. এ, এর, ইনি খ. এটা, এটি, এখান
গ. এসব, এগুলো, এ সমস্ত
ঘ. ও, ওর, ওঁ, উনি, ওকে
উত্তর: ক. এ, এর, ইনি।
২০। কোনটি অপ্রাণীবাচক রূপ?
ক. এ, এর, ইনি খ. এটা, এটি, এখান
গ. এসব, এগুলো, এ সমস্ত
ঘ. ও, ওর, ওঁ, উনি, ওকে
উত্তর: খ. এটা, এটি, এখান
২১। প্রাণীবাচক ও এর রূপ?
ক. এ, এর, ইনি খ. এটা, এটি, এখান
গ. এসব, এগুলো, এ সমস্ত
ঘ. ও, ওর, ওঁ, উনি, ওকে
উত্তর: ঘ. ও, ওর, ওঁ, উনি, ওকে
২২। প্রাণীবাচক ও এর রূপ কোন বাক্যে প্রয়োগ হয়েছে?
ক. ও যেন ফিরে আসে খ. ওটি কিসের বই?
গ. ওসব, ওগুলো, ও সমস্ত ঘ. ওসব কথা ছাড়ো তো।
উত্তর: ক. ও যেন ফিরে আসে
২৩। অপ্রাণীবাচক ও এর রূপ কোন বাক্যে প্রয়োগ হয়েছে?
ক. ও যেন ফিরে আসে খ. ওটি কিসের বই
গ. ও যেন ফিরে না আসে
ঘ. ফিরে এলে হয়তো আবার ভালোবাসব
উত্তর: খ. ওটি কিসের বই।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা