বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
শব্দ গঠন
২৯। ভাবুক, ঢাকাই—এই শব্দগুলো গঠিত হয়েছে—
ক. প্রত্যয়যোগে খ. বিভক্তিযোগে
গ. সমাসযোগে ঘ. সন্ধিযোগে
উত্তর: ক. প্রত্যয়যোগে।
৩০। শব্দ বা ধাতুর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কী বলে?
ক. সমাস খ. প্রত্যয়
গ. বিভক্তি ঘ. উপসর্গ
উত্তর: খ. প্রত্যয়
৩১। প্রত্যয় কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. পাঁচ প্রকার ঘ. চার প্রকার
উত্তর: ক. দুই প্রকার
৩২। প্রত্যয় যুক্ত হয় শব্দ বা ধাতুর—
ক. মাঝে খ. আলাদা
গ. পরে ঘ. শেষে
উত্তর: গ. পরে
৩৩। আই, উক, তা, আল্— এগুলো হলো—
ক. অনুসর্গ খ. প্রত্যয়
গ. বিভক্তি ঘ. উপসর্গ
উত্তর: খ. প্রত্যয়
৩৪। ‘মেধাবী’ শব্দটি কোন প্রত্যয় দ্বারা গঠিত?
ক. মেধা খ. বি গ. বিন ঘ. ইল
উত্তর: গ. বিন
৩৫। ‘ইক’ প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
ক. পাখির খ. মাধুর্য
গ. সোনালি ঘ. বার্ষিক
উত্তর: ঘ. বার্ষিক
৩৬। ‘তব্য’ প্রত্যয়যোগে গঠিত শব্দ হলো—
ক. কর্তব্য খ. বক্তব্য
গ. গন্তব্য ঘ. সবগুলো
উত্তর: ঘ. সবগুলো
৩৭। ‘বাঙালি’ শব্দটি গঠিত হয়েছে কোন প্রত্যয়যোগে?
ক. বাং খ. ই গ. বাঙাল ঘ. আলি
উত্তর: খ. ই
৩৮। প্র, পরা, নির, বি—এগুলো হলো—
ক. অনুসর্গ খ. প্রত্যয়
গ. বিভক্তি ঘ. উপসর্গ
উত্তর: ঘ. উপসর্গ
৩৯। অ, আ, অনা, কু, নি— এগুলো হলো—
ক. অনুসর্গ খ. বাংলা প্রত্যয়
গ. বিভক্তি ঘ. বাংলা উপসর্গ
উত্তর: ঘ. বাংলা উপসর্গ
৪০। ‘বিদ্যালয়’ শব্দটি গঠিত হয়েছে—
ক. প্রত্যয়যোগে খ. বিভক্তিযোগে
গ. সমাসযোগে ঘ. সন্ধিযোগে
উত্তর: ঘ. সন্ধিযোগে
৪১। কোন শব্দটি সন্ধিযোগে গঠিত?
ক. অভাব খ. বৈঠক
গ. সন্তাপ ঘ. নদীমাতৃক
উত্তর: গ. সন্তাপ
৪২। ‘সমাস’ শব্দের অর্থ কী?
ক. সংকুচিত খ. সংক্ষেপ
গ. প্রসার ঘ. বিস্তারিত
উত্তর: খ. সংক্ষেপ
৪৩। সমাস কত প্রকার?
ক. চার খ. ছয় গ. আট ঘ. দশ
উত্তর: খ. ছয়
৪৪। ‘সলিলসমাধি’ শব্দটি গঠিত হয়েছে—
ক. প্রত্যয়যোগে খ. বিভক্তিযোগে
গ. সমাসযোগে ঘ. সন্ধিযোগে
উত্তর: গ. সমাসযোগে
৪৫। কোনটি সমাস গঠিত শব্দ?
ক. উক্ত খ. শতাব্দী
গ. কর্তব্য ঘ. অবোধ
উত্তর: খ. শতাব্দী।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ