বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তাফিজুর রহমান লিটন

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ধারাবাহিকভাবে বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। 

বানান

১১। কিছু কিছু স্ত্রী-বাচক শব্দে ঈ-কার হয়। এই নিয়মে সঠিক বানান কোনটি?

ক. ছাত্রী, জননী, সরস্বতী  

খ. মামী, চাচী, নানী

গ. লক্ষ্মী, দাদী, পত্মী

ঘ. দেবী, মাসী, কর্ত্রী

সঠিক উত্তর: ক. ছাত্রী, জননী, সরস্বতী 

১২। কোন বানানটি সঠিক?

ক. পুনপুন খ. প্রধানত

গ. পুনপুনঃ ঘ. প্রধানতঃ

সঠিক উত্তর: খ. প্রধানত।

১৩। পদান্তে বিসর্গ ( ঃ ) থাকবে না। এই নিয়মের আলোকে সঠিক বানান কোনটি?

ক. দুসহ খ. বস্তুত গ. অন্তস্থ ঘ. নিশব্দ

সঠিক উত্তর: খ. বস্তুত

১৪। কোন বানানটি সঠিক?

ক. দ্বিতীঃয়ত খ. স্বতঃস্ফূর্ত

গ. ক্রমশঃ ঘ. প্রথমতঃ

সঠিক উত্তর: খ. স্বতঃস্ফূর্ত

১৫। পদমধ্যস্থ বিসর্গ ( ঃ ) বসবে- এই নিয়মের আলোকে শুদ্ধ বানান কোনটি?

ক. প্রধানত খ. চতুঃষ্পদ

গ. অন্তঃস্থ ঘ. অবিঃরাম

সঠিক উত্তর: গ. অন্তঃস্থ

১৬।  অভিধানসিদ্ধ হলে পদমধ্যস্থ বিসর্গ ( ঃ ) বর্জনীয়! এই নিয়মের আলোকে শুদ্ধ বানান হলো—

ক. পুনপুন খ. দুসহ  

গ. নিস্পৃহ ঘ. স্বতস্ফুর্ত

সঠিক উত্তর: গ. নিস্পৃহ

১৭। কোন বানানটি সঠিক?

ক. প্রচ্ছন্ন খ. লুণ্ঠন 

গ. ক্লান্ত ঘ. কন্টক

সঠিক উত্তর: ক. প্রচ্ছন্ন

১৮। যুক্তব্যঞ্জনের ক্ষেত্রে ত-বর্গের পূর্বে সকল শব্দে দন্ত্য-ন হয়। এই নিয়মের আলোকে সঠিক বানান কোনটি?

ক. পরান্ন খ. অনিন্দ 

গ. মন্ত্রি ঘ. অন্তরঙ্গ

সঠিক উত্তর: ঘ. অন্তরঙ্গ

১৯। কোন বানানটি সঠিক?

ক. ঝরণা খ. নির্নিমেষ

গ. শিহড়ণ ঘ. হর্ণ

সঠিক উত্তর: খ. নির্নিমেষ

২০। সঠিক বানান কোনটি?

ক. দুশ্চরিত্র খ. দুঃচরিত্র

গ. দুশচরিত্র ঘ. দুসচরিত্র

সঠিক উত্তর: ক. দুশ্চরিত্র

২১। তৎসম ও অতৎসম শব্দে যুক্তব্যঞ্জণের ক্ষেত্রে চ-বর্গের পূর্বে কোন বর্ণটি বসে?

ক. ণ খ. শ গ. ষ ঘ. স

সঠিক উত্তর: খ. শ

২২। তৎসম ও অতৎসম শব্দে যুক্তব্যঞ্জণের ক্ষেত্রে ত-বর্গের পূর্বে কোন বর্ণটি বসে?

ক. ণ খ. শ গ. ষ ঘ. স

সঠিক উত্তর: ঘ. স

২৩। নিচের কোন বানানগুচ্ছটি সঠিক ?

ক. উপদেষ্টা, ইস্তফা, বৃশ্চিক   

খ. উচ্ছিস্ট, কাস্তে, আড়স্ট

গ. অনিস্ট, কস্তুরি, স্বাস্থ্য       

ঘ. চেষ্টা, স্থান, ভূমিষ্ট

সঠিক উত্তর: ক. উপদেষ্টা, ইস্তফা, বৃশ্চিক

২৪। রেফ  (র্ ) এর পর ব্যঞ্জনবর্ণ—

ক. দ্বিত্ব হবে খ. দ্বিত্ব হবে না

গ. কিছু কিছু শব্দে দ্বিত্ব হবে

ঘ. কেবল তৎসম শব্দের ক্ষেত্রে দ্বিত্ব হবে

সঠিক উত্তর: খ. দ্বিত্ব হবে না

২৫। প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে অনুস্বার (ং) ব্যবহূত হয়— এই নিয়মের আলোকে সঠিক বানান কোনটি?

ক. অংকুর খ. সংঘাত

গ. ইংগিত ঘ. পালং

সঠিক উত্তর: ঘ. পালং

২৬। অনুস্বার যুক্ত (ং) শব্দে প্রত্যয় বা বিভক্তি যুক্ত হলে‘’ এর স্থলে‘ঙ’ হয়—এই নিয়মের আলোকে সঠিক বানান হলো—

ক. রাঙিয়ে খ. ফরিঙ

গ. শিঙ ঘ. ঢঙ

সঠিক উত্তর: ক. রাঙিয়ে

২৭। কোন বানানগুচ্ছটি সঠিক?

ক. সঙ্গীত, পঙ্কজ

খ. কঙ্কাল, কিংকর

গ. সঙ্কীর্ণ, গঙগা ঘ. সব কয়টি

সঠিক উত্তর: খ. কঙ্কাল, কিংকর

২৮।‘ণত্ব-ষত্ব’ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?

ক. রূপতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব

গ. শব্দতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব

সঠিক উত্তর: খ. ধ্বনিতত্ত্ব।

l মডেল টেস্ট তৈরি করেছেন

মো. হুমায়ুন কবির

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল