বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

বহুনির্বাচনী প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে কিছু দরকারি বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

৪৩. কপটতাচারী এর সঠিক বাগধারা কোনটি?
ক. ভূষণ্ডির মাঠ খ. আদায় কাচকলা
গ. হাড়-হাভাতে ঘ. ভিজে বেড়াল
৪৪. শশাঙ্ক এর সমার্থক শব্দ কোনটি?
ক. সূর্য খ. চন্দ্র
গ. সমুদ্র ঘ. আকাশ
৪৫. সান্ত এর বিপরীত শব্দ হলো?
ক. অশান্ত খ. অসান্ত
গ. অনন্ত ঘ. সামন্ত
৪৬. নিচের কোন শব্দটি রোগ অর্থে প্রকাশ পেয়েছে?
ক. মাথা ধরা খ. মাথা খাওয়া
গ. মাথা ফাটা ঘ. মাথা ঘামানো
৪৭. ছাপোষা শব্দটির অর্থ হচ্ছে—
ক. বাচ্চা পোষা খ. অর্থের কুপ্রভাব
গ. অত্যন্ত গরিব ঘ. ধনী
৪৮. বাড়ির নামে কোন বিরাম চিহনটি ব্যবহার করতে হয়?
ক. কমা খ. দাড়ি গ. সেমিকোলন ঘ. প্রশ্নবাচক
৪৯. বাগভঙ্গির ভিত্তি কি?
ক. স্বরভঙ্গি খ. বিবৃতি
গ. স্বরজ্ঞাপক ঘ. ব্যাকরণ
৫০. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে আ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয় তাকে কী ধাতু বলে?
ক. কর্মবাচ্যের ধাতু খ. সংযোগমূলক
গ. ণিজন্ত ধাতু ঘ. নাম ধাতু।
বাংলা ২য় পত্র: বহুনির্বাচনী প্রশ্নোত্তর
উত্তর: ৪৩. ঘ ৪৪. খ ৪৫. গ ৪৬. ক ৪৭. গ ৪৮. ক ৪৯. ক ৫০. গ।